IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

ধূমকেতু নিউজ ডেস্ক : মাদারীপুরের শিবচরে লুডু খেলার বাজির টাকা নিয়ে দুই ইউপি মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত ইলিয়াস ঢালী (৩০)কে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত ইলিয়াস কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডিক্রিরচর গ্রামের ইউনুস ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ডিক্রিরচর গ্রামের মজিবর ঢালী ও সৌরভ ঢালী বাজিতে লুডু খেলে। বাজির ৬০ টাকা জমা রাখে শাহিন ঢালীর কাছে। মজিবর লুডু খেলায় জিতে বাজির টাকা শাহিনের কাছে চাইলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরবর্তীতে ওই মারামারি রেশ ধরে স্থগিত হয়ে যাওয়া কাদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী মজিবর রহমান ওরফে খলিল মোল্লা ও প্রার্থী আব্বাস মুন্সি সমর্থকদের মধ্যে বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জনকে গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এদের মধ্যে লুডু খেলায় অংশগ্রহণ করা আব্বাস মুন্সির সমর্থক মজিবর ঢালীর ভাই ইলিয়াস ঢালীকে (৩০) উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় মজিবর রহমান ওরফে খলিল মোল্লাকে শিবচর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে পুলিশ।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানিয়েছেন, ঘটনা সংঘটিত হওয়ার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31