IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> চীন সফরে কেরি, জলবায়ু সংক্রান্ত আলোচনা শুরু

চীন সফরে কেরি, জলবায়ু সংক্রান্ত আলোচনা শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : জলবায়ু সংক্রান্ত মার্কিন দূত জন কেরি বৃহস্পতিবার সাংহাইয়ে তার চাইনিজ প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাত করেছেন। পরিবেশ বিষয়ে আমেরিকার নেতৃত্ব পুন:প্রতিষ্ঠার চেষ্টায় বাইডেন প্রশাসনের কোন কর্মকর্তার এটি প্রথম চীন সফর। খবর এএফপি’র।

খবরে বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্রে কূটনীতিকদের মধ্যে উত্তপ্ত প্রাথমিক বৈঠকের পর এ সফরকে চরম রাজনৈতিক উত্তেজনা নিরসনের একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

হংকং এবং উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে উইঘুর সম্প্রদায়ের লোকজনের প্রতি চীনের আচরণের ব্যাপারে বেইজিংয়ের নীতি নিয়ে নানা অভিযোগ প্রশ্নে আলাস্কায় উভয় পক্ষ বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এসব বিষয়ে সমালোচনা চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অংশ হিসেবে উল্লেখ করে বেইজিং তা প্রত্যাখান করে।

সাংহাইয়ে কর্মকর্তারা পরিবেশ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার আশা করছে। চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশ এ সংক্রান্ত বিভিন্ন আলোচনাকে অগ্রাধিকার দেয়ার কথা বলেছে।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের অগ্রাধিকার দেয়া সন্দেহবাদী জলবায়ু নীতি থেকে সরে এসে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে ফের যোগ দেন এবং তিনি আগামী সপ্তাহে বিশ্ব নেতাদের অংশগ্রহণে একটি ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন।

চীনের নেতা শি জিনপিং এ সম্মেলনে অংশ নেবেন কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

মার্কিন কনস্যুলেট জানায়, কেরি চীনে পৌঁছেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31