IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> ২৩ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা

২৩ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের জান্তা সরকার নববর্ষের ক্ষমার অংশ হিসেবে দেশজুড়ে ২৩ হাজারের বেশি বন্দিকে মুক্তির আদেশ দিয়েছে। কারা বিভাগের মুখপাত্র শনিবার এ খবর জানিয়েছেন। তবে সেনা অভ্যুত্থানবিরোধী যেসব বিক্ষোভকারীদের সরকার আটক করেছে, তাদের কেউ এই ক্ষমার আওতায় মুক্তি পাবেন কিনা তা এখনও অনিশ্চিত।

শনিবার মিয়ানমারে বৌদ্ধ নববর্ষের প্রথম দিন এবং পাঁচদিন ব্যাপি সরকারি ছুটির সর্বশেষ দিন। প্রতি বছর এ দিন লোকজন বৌদ্ধ মন্দির পরিদর্শনে যায় এবং জল ছোড়াছুড়ির উৎসবে সামিল হয়। দেশজুড়ে আনন্দঘন পরিবেশে নববর্ষকে স্বাগত জানানো হয়। নববর্ষ উপলক্ষে বন্দিদের মুক্তি দেয়ার রীতি প্রচলিত রয়েছে মিয়ানমারে।

তবে এ বছর গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা নববর্ষ উৎসব বর্জনের ডাক দিয়েছেন এবং এর পরিবর্তে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে্ন।

শনিবার মিয়ানমারের বৃহত্তম শহর মান্দালয়ে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় জড়ো হয়েছেন। তারা বিক্ষোভে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি তোলেন। শান প্রদেশে প্রবল বৃষ্টির মধ্যে হাজার হাজার লোক বিক্ষোভ করেছেন।

একদিকে বন্দিদের মুক্তি দিচ্ছে সরকার, অন্য দিকে বিক্ষোভের সঙ্গে জড়িতে ৮৩২ জন ওয়ারেন্টভুক্ত ব্যক্তিকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

কারা বিভাগের মুখপাত্র কিয়াও তুন উ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এরা অধিকাংশই ১ ফেব্রুয়ারির আগে থেকে বন্দি ছিলেন তবে অল্প কিছু রয়েছেন যাদের পরে গ্রেফতার করা হয়েছিল।’

বিক্ষোভের সঙ্গে জড়িত রয়েছেন এমন কাউকে মুক্তি দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন, তিনি ক্ষমার বিষয়ে বিস্তারিত জানেন না।

কারাগারের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানান, কারাগারগুলো শনিবার থেকে ২৩ হাজার বন্দিকে মুক্তি দেয়া শুরু করবে।

তিনি বলেন, ইয়াঙ্গুনের ‘ইনসেইন কারাগার থেকে আমরা আটশ বন্দিকে মুক্তি দেব।’

গত ফেব্রুয়ারিতেও বেশ কিছু বন্দিকে মুক্তি দিয়েছিল জান্তা সরকার। মানবাধিকার সংস্থাগুলো তখন আশঙ্কা করেছিল যে, জান্তাবিরোধী বিক্ষোভকারীদের জন্য কারাগারের জায়গা খালি করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

তবে সশস্ত্র বাহিনী দিবসের আগে প্রায় নয়শ বিক্ষোভকারীকে মুক্তি দিয়েছিল সেনা সরকার।

ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে সেনা সরকার ৩ হাজার ১শ’রও বেশি বিক্ষোভকারীকে আটক করে রেখেছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন সাতশ’র বেশি মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31