IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ছোট ভাইয়ের হাতে এসআই খুন

ছোট ভাইয়ের হাতে এসআই খুন

ধূমকেতু নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় বড় ভাই পুলিশের উপ পরিদর্শক (এসআই) সালাউদ্দিন মিয়াকে (৪৪) পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই। সোমবার দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া-বাতাসি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন ওই গ্রামের হাজী আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি জেলা বিশেষ শাখা মাগুরায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামের হাজী আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে জসিমউদ্দিন মিয়ার সঙ্গে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বড় ছেলে সালাউদ্দিন মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে গ্রামবাসী সালিশ বৈঠক করলেও তাদের দ্বন্দ্ব মেটাতে পারেনি।

রোববার বিকালে এসআই সালাউদ্দিন মাগুরা থেকে ছুটিতে বাড়ি আসেন। পরে সোমবার দুপুরে জমি নিয়ে ছোট ভাই জসিমউদ্দিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই জসিমউদ্দিন শাবল দিয়ে বড় ভাই সালাউদ্দিনের মাথায় আঘাত করে।

এ সময় গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকালে ফুলতলা এলাকায় পৌঁছালে তার মৃত হয়।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্বে এ খুনের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় সালাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31