IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দল
Home >> খেলা >> শান্ত-মুমিনুলে প্রথমদিন বাংলাদেশের

শান্ত-মুমিনুলে প্রথমদিন বাংলাদেশের

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্যান্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। সিরিজের উদ্বোধনী ম্যাচের প্রথম দিনের খেলা দাপট দেখিয়ে শেষ করেছে টাইগাররা। একে একে হাসল তিন ব্যাটসম্যানের হাতের ব্যাট। তামিম ইকবাল-মুমিনুল হকের জোড়া অর্ধ-শতকের সঙ্গে মিলল নাজমুল হোসেন শান্তর অসাধারণ এক সেঞ্চুরি দেখা।

তিন ব্যাটসম্যানের দাপটে বড় সংগ্রহের পথেই হাঁটছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাট হাতে প্রথম দিন শেষে সফরকারীদের পুঁজি দাঁড়িয়েছে ২ উইকেটে ৩০২ রান। নাজমুল হাসান শান্ত ১২৬ রানে এবং অধিনায়ক মুমিনুল হক ৬৪ রানে অপরাজিত থাকেন।

ক্যান্ডিতে আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাইফের উইকেট হারিয়ে ধাক্কা খেয়েছিল টাইগার শিবির। কিন্তু তামিম-শান্তর জুটিতে দ্বিতীয় উইকেটেই ঘুরে দাঁড়িয়েছে সফররত বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ১৪৪ রানের জুটি।

বিদেশের মাটিতে প্রায় ১২ বছর পর দ্বিতীয় উইকেটে শতরানের পার্টনারশিপ গড়েছেন তামিম-শান্ত। তামিমের আত্মাহুতি শটে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট, আর তামিম বঞ্চিত থাকেন নিজের দশম টেস্ট শতক থেকে।

শতক থেকে মাত্র ১০ রান দূরে থেকে তামিম সাজঘরে ফেরেন। তার আগে ১০১ বলের মোকাবেলায় হাঁকান ১৫টি চার। তার বিদায়ের পর আর কোনো বিপদ ঘটেনি বাংলাদেশের। লঙ্কান বোলারদের ধৈর্যচ্যুতি ঘটিয়ে শান্ত তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। ২৮৮ বল খরচায় ১৪ বাউন্ডারি ও এক ছক্কায় ১২৬* রান তুলে ব্যাট চালিয়ে যাচ্ছেন ওয়ানডাউনে নামা শান্ত।

ক্রিজে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন মুমিনুল হক। টাইগার ক্যাপ্টেনও হাফ-সেঞ্চুরি করে এখন হাঁটছেন সেঞ্চুরির ছোঁয়ার লক্ষ্যে। ১৫০ বলে ৬ বাউন্ডারিতে তার সংগ্রহ ৬৪* রান।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক(অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ:

দিমুথ করুনারত্নে(অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান দিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31