IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> ধান কাটতে গাইবান্ধা থেকে নওগাঁয় ২১২ শ্রমিক

ধান কাটতে গাইবান্ধা থেকে নওগাঁয় ২১২ শ্রমিক

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : পুলিশের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন জেলা থেকে নওগাঁয় ধান কাটা ও মাড়াইয়ের জন্য কৃষি শ্রমিক আসতে শুরু করেছে। বুধবার গাইবান্ধা পুলিশের ব্যবস্থাপনায় নওগাঁয় দুই শতাধিক কৃষি শ্রমিক পাঠানো হয়।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নওগাঁর শহরের সান্তাহার বাইপাস মোড়ে গাইবান্ধা থেকে আসা শ্রমিকদের রিসিভ করেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। এ সময় এসব কৃষি শ্রমিকের থার্মাল মেশিনের সাহায্যে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়। পরে তাঁদেও মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন পুলিশ সদস্যরা। সেখানেই জেলা পুলিশের পক্ষ থেকে ইফতার করানো হয়। ইফতার শেষে জেলা পুলিশের ব্যবস্থাপনায় এসব শ্রমিককে বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়।

পুলিশ সুপার বলেন, ‘দেশের অন্যতম বোরো উৎপাদনকারী জেলা নওগাঁ। প্রতি বছর আমন ও বোরো মৌসুমে জেলার অভ্যন্তরীণ কৃষি শ্রমিক ছাড়াও বাইরের জেলার আরও ৭০-৮০ হাজার শ্রমিক প্রয়োজন হয় এ জেলায়। যে সব জেলায় ধান উৎপাদন কম হয়, ওই সব জেলার কৃষি শ্রমিকেরা এ জেলায় ধান কাটতে আসেন। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছর বিশেষ ব্যবস্থাপনায় এ জেলায় বাইরের জেলা থেকে ধান কাটা শ্রমিক আনা হয়েছিল। এবারেও বিভিন্ন জেলা পুলিশের উদ্যোগে নওগাঁ জেলায় ধান কাটা শ্রমিক আনার ব্যবস্থা করা হয়েছে। গাইবান্ধা থেকে ২১২ জন শ্রমিক আসার মধ্য দিয়ে আজ থেকে এ জেলায় বাইরে থেকে শ্রমিক আনার কার্যক্রম শুরু হলো। আগামী ছয়-সাত দিনের মধ্যে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিহাট, সিরাজগঞ্জ, পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৬০ থেকে ৭০ হাজার কৃষি শ্রমিক এ জেলায় আসার কথা রয়েছে।’

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল ওয়াদুদ বলেন, ‘চলতি বোরো মৌসুমে চার লাখ ২৫ হাজার ৪০ জন কৃষি শ্রমিকের প্রয়োজন। এর মধ্যে স্থানীয়ভাবে শ্রমিক রয়েছেন তিন লক্ষ ৪৬ হাজার ১৮৫ জন। অর্থাৎ আরও ৭৮ হাজার ৮৫৫ জন শ্রমিক অন্য জেলা থেকে নিয়ে আসতে হবে। চাহিদা অনুযায়ী কৃষি শ্রমিক দেশের অন্যান্য জেলা থেকে নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণের জন্য ইতোমধ্যে জেলা সমন্বয় সভায় আলোচনা হয়েছে। বাইরের কৃষি শ্রমিক নিয়ে আসার কাজ চলছে। আশা করছি, ধান কাটা শ্রমিকের কোনো সংকট হবে না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31