IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ডাকাতের গুলিতে যুবক নিহত, আহত ১

ডাকাতের গুলিতে যুবক নিহত, আহত ১

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ডাকাতের গুলিতে মোহাম্মদ হোসেন (৩২) নামের এক স্থানীয় যুবক নিহত হয়েছে। এ সময় মো: আয়াছ নামে আরও এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের ন্যাচার পার্ক সংলগ্ন উত্তর দমদমিয়ায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার বাচ্চুর ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহত অপর রোহিঙ্গা যুবক (জাদিমুরা- নং ২৭) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজিবুল্লাহর ছেলে মুহাম্মদ আয়াছ (১৯)।

সত্যতা নিশ্চিত করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত কক্সবাজার ১৬ নম্বর ‘এপিবিএন’র অধিনায়ক (এএসপি) মো তারিকুল ইসলাম জানান, রোহিঙ্গা ডাকাত কর্তৃক অপহরণের প্রতিবাদ করায় এলোপাতাড়ি গুলি করলে রোহিঙ্গা মুজিবুল্লাহর ছেলে আয়াজ (১৯) ও জাদিমুরা বাচ্চুর ছেলে মোহাম্মদ হোসেন (৩২) গুলিবিদ্ধ হয়ে গুরতর আহত হয়।

আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ স্থানীয় যুবক মোহাম্মদ হোসেন মারা যান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31