IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফুরিয়ে এলো সময়, সাগরের বুকে ৫৩ প্রাণ হারিয়ে যাওয়ার শঙ্কা

ফুরিয়ে এলো সময়, সাগরের বুকে ৫৩ প্রাণ হারিয়ে যাওয়ার শঙ্কা

sub merin

ধূমকেতু নিউজ ডেস্ক : বালি দ্বীপের কাছে নিখোঁজ ইন্দোনেশীয় সাবমেরিনের এখনও কোনও খোঁজ নেই। অথচ হাতের সময় একেবারে ফুরিয়ে এসেছে। শিগগিরই এর সন্ধান না মিললে সাগরের বুকেই ৫৩ নাবিকের সমাধি হয়েছে ধরে নিতে হবে। অবশ্য সাবমেরিনটি যদি এরই মধ্যে পানির চাপে বিধ্বস্ত হয়ে থাকে, তাহলে সেই আশাটুকুও থাকছে না।

গত বুধবার ইন্দোনেশীয় সাবমেরিন বহরের সঙ্গে টর্পেডো ড্রিল চালাতে গিয়েছিল ৪৪ বছর বয়সী নাংগালা-৪০২ সাবমেরিনটি। তবে মিশন আশানুরূপ হয়নি। হঠাৎ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যায় সেটি। এরপর থেকেই শুরু হয় জোর অনুসন্ধান।

সাগরের বুকে সাবমেরিন খুঁজতে ইন্দোনেশিয়া সাহায্য চায় সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার। এতে যোগ দেয় ভারত-মালয়েশিয়াও। সবশেষ এই উদ্ধার অভিযানে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের পি-৮ পসেইডন উড়োজাহাজ।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, নিখোঁজ সাবমেরিনটি যদি এখনও অক্ষত থাকে তবে এর ভেতর যে অক্সিজেন রয়েছে তাতে শনিবার ভোর পর্যন্ত বাঁচার কথা নাবিকদের।

ইন্দোনেশীয় সামরিক বাহিনীর মুখপাত্র আচমাদ রিয়াদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, এখন পর্যন্ত আমরা এটি খুঁজে পাইনি… তবে যে সরঞ্জাম রয়েছে তাতে [সাবমেরিনের] অবস্থান শনাক্ত হওয়া উচিত।

ইন্দোনেশীয় বিমানবাহিনীর এক পাইলট জানিয়েছেন, প্রায় ছয় টনের যন্ত্রপাতির পাশপাশি ডুবো বেলুন ঘাঁটিতে পৌঁছেছে। সেগুলো সাবমেরিন টেনে তুলতে সাহায্য করবে।

ইন্দোনেশীয় নৌবাহিনী জানিয়েছে, সাবমেরিনটি বৈদ্যুতিক ক্ষমতা হারিয়ে গভীরতার সীমা ছাড়িয়ে যাওয়ার সময় জরুরি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল কি না তা তদন্ত করা হচ্ছে।

দেশটির নৌবাহিনীর চিফ অব স্টাফ ইয়ুদো মার্গোনো বলেছেন, সাগরের ৫০ থেকে ১০০ মিটার গভীরতায় ‘উচ্চ চুম্বকীয় শক্তি’ সম্পন্ন একটি বস্তু ‘ভাসতে’ দেখা গেছে। তাছাড়া সাবমেরিনটিকে সবশেষ দেখতে পাওয়া জায়গায় তেল ভাসতে দেখা গেছে।

ইন্দোনেশীয় নৌবাহিনীর মুখপাত্র জুলিয়াস উইজ্জজোনো জানান, ডিজেল-ইলেক্ট্রিক শক্তিতে চালিত সাবমেরিনটি ৫০০ মিটার ( ১ হাজার ৬৪০ ফুট) গভীরতায় টিকে থাকতে পারে, তবে এর নিচে চলে গেলে ফলাফল ভয়ঙ্কর হবে। ভয়ের বিষয় হচ্ছে, বালি সাগরের গভীরতা কিছু কিছু জায়গায় দেড় হাজার মিটারেরও বেশি।

তবে ইন্দোনেশিয়ার একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন, সাবমেরিনের নাবিকদের এখনও জীবিত উদ্ধারের সম্ভাবনা রয়েছে। তবে সেটি যদি সাগরের ৭০০ মিটার এলাকায়ও থাকে তবে তাদের বেঁচে থাকা কঠিন। কারণ পানির চাপে ইস্পাতের আবরণে ফাটল ধরতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31