IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> লিড নিউজ >> দিনের শুরুতেই দুই সেঞ্চুরিয়ান বিদায়

দিনের শুরুতেই দুই সেঞ্চুরিয়ান বিদায়

ধূমকেতু নিউজ ডেস্ক : উইকেটে বোলারদের জন্য কিছুই নেই-কথাটা পাল্লেকেলে টেস্টের প্রথমদিন থেকেই বলছেন ক্রিকেটাররা। সময় পার হওয়ার সঙ্গে যেখানে বোলারদের সুযোগ পাওয়ার কথা সেখানে ব্যাটসম্যানদের জন্যই যেন সুবিধা বাড়ছে।

চতুর্থদিনে স্বাগতিক শ্রীলংকার কোনো উইকেটই নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের ৫৪১ রানের জবাবে তিন উইকেটেই ৫১২ রান তুলে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।

তবে এমন ম্যারমেরে উইকেটে শুরুতেই সাফল্য এনে দিলেন পেসার তাসকিন। যেখানে গতকাল সারাদিন কোনো উইকেটে নিতে পারেননি। আজ পর পর ওভারে দুটি উইকেট ফেলে দিলেন তিনি।

প্রথমে ডাবল সেঞ্চুরির পথে যেতে থাকা মিডল অর্ডার ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভাকে ফেরালেন তিনি। পরের ওভারে ডাবল সেঞ্চুরিয়ান অধিনায়ক দিমুথ করুণারত্নেকে।

১৫৩.৪ ওভারে একটু দেরিতে ব্যাট চালালেন ধনঞ্জয়া। তার আগেই বল সরাসরি স্ট্যাম্প ভেঙে দেয় তার।

সমাপ্তি ঘটে ধনঞ্জয়ার ২৮৮ বলে ১৬৬ রানের ইনিংসের। সমাপ্তি ঘরে ৩৪৫ রানের পার্টনারশিপের।

নিজের পরের ওভারের চতুর্থ বলে সাজঘরে ফেরান আড়াইশর পথে হাঁটা লঙ্কান অধিনায়ককে। তাসকিনের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে থামে করুণারত্নের ব্যাট।

আউট হওয়ার আগে ৪৩৭ বলে ২৪৪ রানের দীর্ঘ এক ইনিংস খেলেছেন দিমুথ করুণারত্নে।

এ প্রতিবেদন লেখার সময় শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৪৭। অর্থাৎ লিড নেওয়ার পথে স্বাগতিকরা।

দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে দারুণ লাইন-লেন্থে বোলিং করছেন তাসকিন।

এমন ব্যাটিং উইকেটে কীভাবে বল করতে হবে সে কথা গতকালই জানিয়েছিলেন তাসকিন। বলেছিলেন, পাল্লেকেলেতে সিমাররা সুবিধা পাচ্ছে না। উইকেটে, টার্ন, বাউন্স, সিম তেমন দেখা মিলছে না। এই উইকেটে ভালো জায়গায় নিয়মিত বল করে যেতে হবে।

আর সেই পরিকল্পনা নিয়ে পঞ্চমদিনের প্রথম সেশনেই দুর্দান্ত দুই সাফল্য পেলেন তাসকিন। ফিরিয়ে দিলেন লংকানদের দুই সর্বোচ্চ রান সংগ্রাহককে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31