IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে পঙ্গু মুক্তিযোদ্ধার পরিবারের চলাচল অবরুদ্ধ করেছে প্রভাবশালী মহল

মহাদেবপুরে পঙ্গু মুক্তিযোদ্ধার পরিবারের চলাচল অবরুদ্ধ করেছে প্রভাবশালী মহল

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে পঙ্গু মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তায় প্রাচীর তুলে অবরুদ্ধ করে রেখেছে একটি প্রভাবশালী মহল। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ এপ্রিল) উপজেলা সদরের কলাবাগানস্থ এলাকায়।

ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মুক্তিযোদ্ধা মোঃ জাফর আলী উত্তরোরাধীকার সূত্রে তার শাশুড়ির অংশের পোনে ৪ শতক জমি প্রাপ্ত হয়ে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তিনি প্যারালাইসিস হয়ে দীর্ঘ ৬ বছর ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন। তার স্ত্রীও অসুস্থ এবং ১ ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় পড়ে আছে। এমতবস্থায় তাদের চলাচলের রাস্তাটি প্রতিবেশী নাসির উদ্দিন নিজেদের দাবী করে অনেক লোকজন নিয়ে এসে প্রাচীর তুলে রাস্তাটি বন্ধ করে দেয়। এখন তাদের বাড়ি থেকে বের হওয়ার মত কোনো রাস্তা নেই। তারা বাড়িতেই অবরুদ্ধ হয়ে পড়েছেন।

মুক্তিযোদ্ধা জাফর আলী জানান, তাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ায় তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। তিনিসহ তার ছেলে অসুস্থ হওয়ায় এবং প্রভাবশালীদের ভয়ে কোথাও গিয়ে অভিযোগ পর্যন্ত করতে পারছেন না। বাড়ি থেকে বেরও হতে পারছেন না।

এ বিষয়ে প্রতিপক্ষ নাসির উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি জানান, তার জমি তিনি প্রাচীর দিয়ে ঘিরে নিয়েছেন। ওই মুক্তিযোদ্ধা পরিবার কোন দিক দিয়ে বাড়ি থেকে বের হবে? এমন প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তোর না দিয়ে সেখান থেকে চলে যান।

ওই সময় সাংবাদিকরা সংবাদ প্রচারের প্রয়োজনে সেই প্রাচীরের ছবি এবং মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার গ্রহণ করে চলে আসার সময় নাসিরের ছেলে নাঈম হোসেন (২৭) এবং তার চাচাতো ভাই আব্দুর রহিম (ভোলা)র ছেলে সাগর (২৫) সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ হুমকি-ধামকি প্রদান করে এবং এ ঘটনার সংবাদ প্রচার করলে তাদের প্রাণনাশের হুমকি প্রদান করে এবং সাংবাদিকের মোটর সাইকেলে তালা দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখার চেষ্টা করে।

এ বিষয়ে প্রতিবেশী মশিউর রহমান জানান, বিষয়টি জানার পর সকলে মিলে সিদ্ধান্ত নেয়া হয়েছে আগামী শুক্রবার উভয়পক্ষ মিলে বসে ওই মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তা বের করে দেয়া হবে এবং সে পর্যন্ত ওই মুক্তিযোদ্ধার পরিবারকে নাসিরের বাড়ির উপর দিয়ে চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন।

ওই সময় পথচারী হিরা, মিল্টনসহ অনেকেই জানান, কোনোভাবেই কারো রাস্তা বন্ধ করা ঠিক হবে না। একজন মানুষকে তার বাড়ি থেকে বের হওয়ার জন্য অবশ্যই রাস্তা দিতে হবে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দীন মাহমুদ জানান, বিষয়টি আমার জানা নেই, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31