IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> অবশেষে সেই ভাবির বিরুদ্ধে মামলা

অবশেষে সেই ভাবির বিরুদ্ধে মামলা

vabi

ধূমকেতু নিউজ ডেস্ক : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নড়াইল সদর হাসপাতালের হিসাবরক্ষক ও এক সময়ের বিএনপির প্রভাবশালী নারীনেত্রী জাহান আরা খানম লাকি ওরফে বড় ভাবির বিরুদ্ধে দুদক নিয়মিত মামলা দায়ের করেছে।

শনিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত নড়াইলের অধিক্ষেত্রাধীন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর (নড়াইল) এর সহকারি পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

দুদক সূত্রে জানা গেছে, বিগত জুলাই ২০১৯ হতে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মসাত করেছেন মর্মে নড়াইল সদর থানার একটি সাধারণ ডায়েরি দুদকে পাঠানো হয়। ১৪ এপ্রিল ২০২১ এর তথ্য মোতাবেক নড়াইল সদর হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা খানম (৫৩) এর বিরুদ্ধে দণ্ড বিধি ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি নিয়মিত মামলা দুদকের সহকারি পরিচালক মাহফুজ ইকবাল বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেছেন।

এর আগে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ৩৪টি জাল চালানে ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মসাতের অস্তিত্ব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সদর হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা খানম লাকিকে দায়ী করা হয়।

অভিযোগ রয়েছে, বিএনপিসহ চারদলীয় জোট সরকারের সময়ে জাহান আরা খানম লাকির নির্দেশে হাসপাতালের টেন্ডার, ডাক্তারি সার্টিফিকেট, অভ্যন্তরীণ বদলিসহ সব কিছুই চলতো। ডাক্তার-কর্মচারীরা ছিলো তটস্থ। সুচতুর এই বিএনপি নেত্রী আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর রং পরিবর্তন করে সরকারি দলীয় স্থানীয়দের ম্যানেজ করেই আছেন বহাল তবিয়তে। নড়াইলের সকলের কাছে তিনি বড় ভাবি নামেও পরিচিত।

জাহানারা খানম লাকি শহরের আলাদাতপুর এলাকার জেলা বিএনপির বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল ওরফে বড় ভাইয়ের স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাহান আরা খানম লাকির বিরুদ্ধে ২০১৯ সালের ১৮ জুলাই থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত হাসপাতালের রোগীদের কাছ থেকে ৯টি বিষয়ের ওপর ইউজার ফি গ্রহণ করেন। ২১ মাসের ৭০ লাখ টাকা সোনালী ব্যাংকে জমা না দেয়ার অভিযোগ ওঠে।

বিষয়টি তদন্তের জন্য সদর হাসপাতালের ৫ চিকিৎসককে সদস্য করে গত ৭ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠিত হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে ৪৮ লাখ ১৭ হাজার ৯১২টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

এ প্রতিবেদনের প্রেক্ষিতে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর হিসাবরক্ষকের বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে অর্থ-আত্মসাতের অভিযোগ এনে গত ১৪ এপ্রিল নড়াইল সদর থানায় একটি জিডি করেন। বিষয়টি জিডি হিসাবে গ্রহণ করে দুদকে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর (নড়াইল) এর উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31