IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> অবৈধ সৌঁতিজালের বিরুদ্ধে প্রতিমন্ত্রী পলকের কঠোর হুঁশিয়ারি

অবৈধ সৌঁতিজালের বিরুদ্ধে প্রতিমন্ত্রী পলকের কঠোর হুঁশিয়ারি

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ার আত্রাই ও গুড়নদীর বিভিন্ন পয়েন্টে অসাধু ব্যক্তি অবৈধ সৌঁতিজালের বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ রোধ করে মৎস্য শিকার করে থাকে। এতে করে বন্যায় ব্যাপক ক্ষতিসাধন হয়। সিংড়া উপজেলায় গত ২০১৭ ও ২০২০ সালে বড় ধরনের বন্যা হয়। এতে প্রায় ১০০ বাড়ি-ঘর বিলীন হয়ে গেছে। রাস্তা-ঘাট, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অবৈধ সৌঁতিজাল স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ এড. জুনাইদ আহমেদ পলক।

তিনি ফেসবুক পেইজে লিখেছেন, আমার নির্বাচনী এলাকা নাটোর জেলার সিংড়া উপজেলার অন্তর্গত, প্রিয় এলাকাবাসী, আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি যে, বিগত ২০১৭ ও ২০১৯ আত্রাই ও গুড়নদীর বিভিন্ন পয়েন্টে কিছু অসাধু ব্যক্তি অবৈধ সৌতিজালের বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ রোধ করার কারনে বন্যা পরিস্থিতির মারাত্নক অবনতি হয়!

বন্যার কারণে সিংড়া পৌরসভার হাট বাজারসহ বিভিন্ন ওয়ার্ড, শেরকোল, চামারী, কলম, তাজপুর, ইটালি ও চৌগ্রামসহ বিভিন্ন এলাকায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে!

বন্যায় সিংড়া পৌরসভার শোলাকুড়া, তাজপুর ইউনিয়নের চক নওগাঁ, হিয়াতপুর, কলম ইউনিয়নের কলকলি বাঁধ ভেঙে মানুষের ঘরবাড়ি ভেঙে যায় এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাঁধ ভাঙ্গনের কারনে এখন পৌরসভার শোলাকুড়া মহল্লায় প্রায় ১০০ পরিবার বাড়িঘর হারিয়ে এখনো মানবেতর জীবন যাপন করছে!

ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পুর্নবাসনের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। অল্প কিছুদিনের মধ্যে তাদের গৃহ নির্মাণ করে দেয়া হবে বলে আশা প্রকাশ করছি।

প্রতিমন্ত্রী পলক আরও লিখেছেন, আমি আমার নির্বাচনী এলাকার প্রিয় মানুষদের অনুরোধ করে বলছি, আপনারা যারা আত্রাই ও গুড়নদীতে নদীতে অবৈধ সৌতিজাল স্থাপনের লক্ষ্যে স্থায়ী অস্থায়ী স্থাপনা (কাঠের খুঁটি, সিমেন্টের পিলার, বানার বাঁধ) নির্মাণ করতে দেখবেন সেখানেই কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন। জনগণের জান মাল রক্ষার অপরাধীদের সাথে আপোষ নেই। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এর সাথে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।

এলাকাবাসীর পাশাপাশি আমি জেলা প্রশাসক নাটোর, জেলা পুলিশ সুপার নাটোর, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সিংড়া, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা সিংড়া, মৎস্য সম্পদ কর্মকর্তা সিংড়াসহ ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিদের কাছে অনুরোধ জানাচ্ছি। যেখানেই অবৈধ সৌতিজালের স্থাপনা নির্মাণ করতে দেখবেন সেখানেই কঠোর থেকে কঠোরতম প্রতিরোধ গড়ে তুলবেন।

প্রতিমন্ত্রীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বমহল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31