IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> জাতীয় >> খুঁড়ে রাখা হচ্ছে সারি সারি কবর

খুঁড়ে রাখা হচ্ছে সারি সারি কবর

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে রায়েরবাজার কবরস্থানে লাশ দাফন বেড়েছে কয়েকগুণ। করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের জন্য নির্ধারিত ৮ নম্বর ব্লকে গিয়ে দেখা যায়, একপাশেই খুঁড়ে রাখা হয়েছে অন্তত ২৫টি কবর। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংবাদমাধ্যম ডক্টর টিভি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনা আক্রান্ত মৃতদেহের চাপ বাড়ায় গোরখোদকরা কোদাল দিয়ে কবর খুঁড়ে শেষ করতে না পেরে এক্সকাভেটর দিয়ে আগেই কবর খুঁড়ে রাখছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দিনে এ কবরস্থানটিতে গড়ে করোনায় মৃত ৮ থেকে ১০ টি লাশ দাফন করা হচ্ছে।

গত বছরের ২৭ এপ্রিল থেকে রায়েরবাজার কবরস্থানে করোনায় মৃতদের দাফন শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত প্রায় এক বছরে দাফন করা হয়েছে ১ হাজার ১১৭ জনকে।

গোরখোদকদের সাথে কথা বলে জানা যায়, গত শীতেও করোনায় মৃতদেহ কম আসছিলো। করোনায় মৃতদেহ বাড়ায় কাজের চাপও বেড়েছে।

দীর্ঘদিন গোরখোদকের কাজ করা সিরাজ জানান, এতো লাশ আসছে কথা বলার সময় নাই। কোদাল দিয়ে কবর খুঁড়ে কুল পাচ্ছিলাম না। ভেকু (এক্সকাভেটর) দিয়ে খোঁড়ায় আমাদের কষ্ট কমেছে।

কবরস্থান সূত্রে জানা যায়, রায়েরবাজার কবরস্থানে গোরখোদক আছেন ২৮ জন। তারা প্রতিদিন ২টি ধাপে দায়িত্ব পালন করছেন। একদল সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত। আরেকদল দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত। কাজরে চাপ বাড়ায় মধ্যরাত পর্যন্তও কাজ করতে হচ্ছে বলেও জানায় তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31