IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> টপ নিউজ >> এজিয়ান সাগর থেকে ২৫০ আশ্রয়প্রার্থী উদ্ধার

এজিয়ান সাগর থেকে ২৫০ আশ্রয়প্রার্থী উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : গ্রীক উপকূলীয় কর্তৃপক্ষ কর্তৃক তুর্কি জলসীমার মধ্যে জোরপূর্বক ঢুকিয়ে দেয়া ২৫০ আশ্রয়প্রার্থীকে সোমবার (২৬ এপ্রিল) এজিয়ান সাগর থেকে উদ্ধার করেছে তুরস্ক। আজ মঙ্গলবার তুরস্কের নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

এদিন দেশটির দক্ষিণ-পশ্চিম মুগলা প্রদেশের মারমারিস জেলার উপকূল থেকে ৮ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে তুর্কি কোস্ট গার্ড। আর উত্তর-পশ্চিম ক্যানাক্কেল প্রদেশের উপকূল থেকে উদ্ধার করা হয় একটি প্লাস্টিকের নৌকায় থাকা আরও ৪৪ জন আশ্রয়প্রার্থীকে।

অপর একটি পৃথক অভিযানে উত্তর-পশ্চিম বালিকেসির প্রদেশের উপকূলে ৬১ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে তুর্কি কোস্ট গার্ড। যখন তারা প্লাস্টিকের একটি নৌকায় করে লেসবস দ্বীপে পৌঁছানোর চেষ্টা করছিল।

এদিকে, আরও তিনটি পৃথক অভিযানের মধ্যে, তুরস্কের উপকূলীয় কর্তৃপক্ষ পশ্চিম ইজমির প্রদেশের উপকূল থেকে মোট ১৩৭ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করেছে।

এর মধ্যে ডিকিলি জেলার ডেনিজকয়ের কাছাকাছি তিনটি রাবারের নৌকায় একদল আশ্রয়প্রার্থী থাকার খবর পেয়ে কোস্টগার্ড কমান্ডের একটি নৌকা ওই অঞ্চলে প্রেরণ করা হয়। যেখান থেকে প্রায় ৮৬ জন আশ্রয়প্রার্থীকে রাবারের ডিঙি-তে করে তীরে নিয়ে আসা হয়।

গ্রীক কোস্ট গার্ড কর্তৃক পুশ করা অপর একটি রাবারের নৌকা থেকে আরও ২৩ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করা হয় ফোকা কাউন্টির আসলান কেপ থেকে। কোস্টগার্ডের কমান্ড দলগুলো সিসমে জেলার কেপ কারাবদুল্লাহর নিকটে আরও একটি রাবারের নৌকা থেকে ২৮ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করে।

নারী ও শিশুসহ উদ্ধারকৃত মোট ২৫০ জন আশ্রয়প্রার্থীকে রুটিন চেকের পরে প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হয়।

এসব আশ্রয়প্রার্থীদের এভাবে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া গ্রিসের এমন অমানবিক কর্মকান্ডে তুরস্ক বারবার নিন্দা জানিয়েছে এবং বলেছে যে, এটি নারী ও শিশুসহ দুর্বল অভিবাসীদের জীবনকে বিপন্ন করে মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31