IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে অধ্যক্ষের বিরুদ্ধে সরকারী রাস্তা কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ

মহাদেবপুরে অধ্যক্ষের বিরুদ্ধে সরকারী রাস্তা কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের জাহাঙ্গীরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন মিঞা দুলালের বিরুদ্ধে সরকারী রাস্তা কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ করা হয়েছে। অভিযোগ পাবার পর সংশ্লিষ্ট প্রশাসন তার বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ জারী করলেও সে নোটিশকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে জোরে সোরে কাজ চালিয়ে যাবারও অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন যে, দীর্ঘদিন আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিস্তর টাকা খরচ করে উপজেলা সদরের মাতাজী রোডে মন্দিরের পাশে কায়ন্থপাড়ায় সরকারী পাকা রাস্তা নির্মাণ করে। মন্দিরের পাশেই জাহাঙ্গীরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন মিঞা দুলাল পাকা বাড়ি নির্মাণ করেন। সম্প্রতি তিনি পাকা রাস্তা কেটে তার উপর বাউন্ডারী ওয়ালের ফাউন্ডেশন দেন।

সরেজমিনে ওই স্থানে গিয়ে দেখা যায়, পাকা রাস্তার দক্ষিণ দিকের ইন্ড এজিং কেটে ফেলে পিলারের বেস ঢালাই দেয়া হয়েছে। এই স্থানে এভাবে বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হলে রাস্তাটি সংকুচিত হয়ে পড়বে। এছাড়া ভবিষ্যতে রাস্তাটি দুধারে চওড়া করতে চাইলে তা আর সম্ভব হবেনা। স্থানীয়রা দাবী করেন যে, যে কোন স্থাপনা নির্মাণ করতে কমপক্ষে দেড় ফুট করে জায়গা রাখতে হয়। সেই হিসেবে রাস্তার দেড় ফুট ও বিল্ডিংয়ের দেড় ফুট মিলিয়ে রাস্তা থেকে কমপক্ষে তিন ফুট দূরে স্থাপনা করতে হবে। কিন্তু ওই অধ্যক্ষ সব নিয়ম কানুনকে পদদলিত করে নিজের ইচ্ছেমত স্থাপনা নির্মাণ করছেন।

জানতে চাইলে অধ্যক্ষ নাজিম উদ্দিন মিঞা দুলাল রাস্তার ইন্ড এজিং সংলগ্ন ঢালাই দেয়ার কথা স্বীকার করে জানান, রাস্তাটি তার নিজের জমির উপর দিয়ে নির্মাণ করা হয়েছে। তাই তিনিও রাস্তার উপর নির্মাণ কাজ করছেন।

মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু জানান, রাস্তাটি এলজিইডির। রাস্তা ঘেঁষে কোন স্থাপনা নির্মাণ বৈধ হবেনা বলেও তিনি জানান।

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন জানান, রাস্তা সংলগ্ন স্থাপনা কোনভাবেই নির্মাণ করা যাবেনা। বিষয়টি দেখার জন্য তিনি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছেন বলে জানান।

উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, মঙ্গলবার (২৭ এপ্রিল) বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে রাস্তার উপর ব্যক্তিগত স্থাপনা নির্মাণের বিষয়টির প্রমাণ পাওয়া গেছে। এব্যাপারে ওই অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

কিন্তু নোটিশ পাবার পর ওই স্থাপনা নির্মাণ বন্ধ না করে বরং আরো জোরে সোরে নির্মাণ করা চালানো হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় গিয়ে দেখা যায় সরকারী পাকা রাস্তা কেটে নির্মাণ করা ঢালাইয়ের উপর কলাম নির্মাণের সার্টারিং করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31