IMG-LOGO

শনিবার, ৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদসিরাজগঞ্জে মরহুম মনিরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানিচলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময়পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনেসভাপতি গবেশ সম্পাদক রিপনচাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ককটেল বিস্ফোরণে আহত ২, ১১টি তাজা ককটেল উদ্ধারমহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পনিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধারফুলবাড়ীতে নকল কীটনাশক বিক্রির অভিযোগে, ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭নিয়ামতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভারাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ড
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> মসজিদে বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

মসজিদে বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আব্দুল আজিজ (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় প্রাণহানি বেড়ে ৩২ জনে দাঁড়াল। 

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল গণমাধ্যমকে এ তথ্য জানান। 

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এতে মারাত্মক দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ পর্যন্ত মৃতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন, মসজিদের ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), মুন্সীগঞ্জের কুদ্দুস বেপারি (৭২), চাঁদপুরের মোস্তফা কামাল (৩৪), পটুয়াখালীর গার্মেন্টস কর্মী রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), পটুয়াখালীর রাঙ্গাবালীর জামাল আবেদিন (৪০), গার্মেন্টস কর্মী ইব্রাহিম বিশ্বাস (৪৩), কলেজ শিক্ষার্থী রিফাত (১৮), চাঁদপুরের মাইনউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), লালমনিরহাটের গার্মেন্টস কর্মী নয়ন (২৭), নিজাম (৩৪), নারায়ণগঞ্জের রাসেল (৩৪), শরীয়তপুরের নড়িয়ার ইমরান (৩৭), খুলনার কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুয়েল (৭), বাহার উদ্দিন (৫৫), নাদিম (৪৫), জুলহাস (৩৫), শামীম (৪৫), হান্নান (৫০), আব্দুস সাত্তার (৪০), নজরুল ইসলাম (৫০), শেখ ফরিদ (২১) ও আজকের আব্দুল আজিজ (৪০)। মারা যাওয়া ব্যক্তিরা তল্লা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর মধ্যে শুধু জেলা প্রশাসন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। 

এছাড়া বিস্ফোরণে হতাহতের ঘটনায় গত সোমবার (৭ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা অফিসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930