IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু

নওগাঁয় বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু

ধূমকেতু প্রতিবেদক নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন চলতি বোরো মওসুমে যে কোন মূল্যে সরকারীভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে সফল হতে হবে। এ ক্ষেত্রে খাদ্য মন্ত্রণালয়ের প্রধান দপ্তর থেকে শুরু করে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের সতর্কতার সাথে সচেষ্ট থাকতে হবে।

খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার এমপি ভার্চূয়ালী যুক্ত হয়ে সারা দেশের সাথে নওগাঁ জেলারও বোরো মওসুমের ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা যুক্ত হয়।

খাদ্যমন্ত্রী তাঁর বর্ক্তৃতায় খাদ্য বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারী এমন কি খাদ্যগুদামে কর্তব্যরত লেবারদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এ ক্ষেত্রে কৃষকরা যাতে কোনভাবেই হয়রানীর শিকার না হয়। কৃষকদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সরাসরি কৃষকদের নিকট থেকেই ধান সংগ্রহ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ এ ক্ষেত্রে কোন সিন্ডিকেট সহ্য করা হবে না।

তবে তিনি আরও বলেছেন যে, ধান সংগ্রহের ক্ষেত্রে সংগৃহিত ধানের গুনগত মান একশভাগ নিশ্চিত করতে হবে। ধানের গুনগত মানের ক্ষেত্রে কোন আপোষ করা হবে না। মন্ত্রী মিল মাািলকদের উদ্দেশ্য করে বলেন সময়মত চুক্তি সম্পাদন করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বিপরীতে দেয়া চাহিদাপত্র অনুযায়ী ধান গুদামে সরবরাহ করতে হবে।

তিনি বলেন, সরকার কৃষকদের উৎপাদিত ফসলের নায্যমূল্য নিশ্চিত করাসহ নানা সুযোগ সুবিধা প্রদান অব্যাহত রেখেছে। কারণ এ সরকার বিশ্বাস করে যে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কাজেই প্রধানরমন্ত্রীর ইচ্ছায় ও নির্দেশে কৃষকদের সুযোগ সুবিধার মধ্যে কৃষি প্রনোদনা এবং কৃষি পুনর্বাসন কর্মসূচীসহ বিভিন্ন কর্মসূচীর আওতায় সারা দেশে লাখ লাখ কৃষকদের মধ্যে কৃষি প্রনোদনা বিতরণ করা হচ্ছে।

নওগাঁ জেলায় চলতি বোরো মওসুমে মোট ২৫ হাজার ৬শ ৯৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে বোরো ধান সংগ্রহ ২০২১ কার্যক্রম শুরু হলো। এর মধ্যে সদর উপজেলায় ২৪৬২ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ২৫১৮ মেট্রিক টন, রানীনগর উপজেলায় ২৫৭৩ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ৩৮৮৩ মেট্রিক টন, পতœীতলা উপজেলায় ২৬৮৯ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ২৫৪৬ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ১৬০৮ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ৭১৬ মেট্রিক টন, পোরশা উপজেলায় ১১০২ মেট্রিক টন, মান্দা উপজেলায় ২৭২৮ মেট্রিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ২৮৭২ মেট্রিক টন।

জেলার নওগাঁ সদর, মহাদেবপুর এবং নিয়ামতপুর উপজেলায় কৃষকদের অ্যাপের মাধ্যমে এবং অন্যান্য উপজেলা সমুহে সাধারণ পদ্ধতিতে ধান সংগ্রহ করা হবে বলে জেলা খাদ্য বিভাগ জানিয়েছে।

উল্লেখ্য চলতি বোরো মওসুমে জেলায় ১১ লক্ষ ৮২ হাজার ৮শ ৯৫ মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন।

এ উপলক্ষ্যে নওগাঁ স্থানীয় খাদ্য গুদামে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।

এসময় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক পাটোয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ, জেলা চাউল কল মালিক গ্রুপরে সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি শফিক ছোটন বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় চাউল কল মালিক গ্রুপের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31