IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> দেড় হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ এসেছে

দেড় হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ এসেছে

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থলবন্দরে আটকে থাকা দেড় হাজার টন পেঁয়াজ নিয়ে ট্রাকগুলো ইতোমধ্যেই বাংলাদেশে ঢুকেছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) শামসুল আরিফ আজ এই তথ্য দিয়ে বলেছেন বাংলাদেশে ঢোকা পেঁয়াজের মোট পরিমান হবে প্রায় দেড় হাজার টন।

শামসুল আরিফ জানান, শনিবার যে সব পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে গিয়েছে সেগুলো সোমবারের জারিকৃত সরকারি নিষেধাজ্ঞার আওতায় ছিল না। ট্রাকগুলো গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কাস্টমস ক্লিয়ারেন্স (অনলাইন) সম্পন্ন হওয়ার পরেও বাংলাদেশে ঢোকার অপেক্ষায় ছিল কারণ বিভিন্ন বন্দর ও কাস্টমস কর্মকর্তারা ট্রাকগুলোকে অযথা আটকে রাখেন।

পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যবসায়ী, আমদানি ও রফতানি সংস্থাগুলোর পক্ষে কলকাতা উপ-হাইকমিশন ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন বন্দরে আপেক্ষমান প্রায় ২০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে ঢোকার আনুমোদন জারির জন্য লিখিত ভাবে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রনালয়ের ডাইরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড-কে জানান। ফরেন ট্রেড থেকে শুধুমাত্র ১৩-১৪ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত কাস্টমস ক্লিয়ারেন্স স¤পন্ন হওয়া পেঁয়াজের চালানগুলো ছেড়ে দেয়ার জন্য শুক্রবার বিকেলে একটি আনুমতিপত্র জারী করে ।

তারই ভিত্তিতে শনিবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত ভারতের বিভিন্ন স্থলবন্দর থেকে ৫০টি পেঁয়াজের ট্রাক বিভিন্ন সিমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই সব ট্রাকে আনুমানিক পেঁয়াজের পরিমান ছিল প্রায় দেড় হাজার মেট্রিক টন, এমনটাই জানিয়েছেন শামসুল আরিফ।

পেট্রাপোলের ক্লিয়ারিং ফরোয়ার্ডিং সমিতির সাধারণ স¤পাদক কার্তিক চক্রবর্তী বাসসকে জানান, আজ যে ৫০টি ট্রাক প্রায় দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ নিয়ে বাংলাদেশে ঢুকেছে, সেগুলো ভারত সরকারের নিষেধাজ্ঞার আওতায় ছিল না।

এদিকে, বর্তমানে বিভিন্ন বন্দরে এখনও রফতানির জন্য সাড়ে ৫শ’ ট্রাক দাঁড়িয়ে আছে সেগুলোর ব্যাপারে আজ রাতেও কোন সুরাহা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রনালয়ের ফেডারেশন অব ট্রেড-র পূর্বাঞ্চলীয় প্রধান সুমন কুমার মুখোপাধ্যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31