IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সালিশ বৈঠকে দুই নারীকে মারপিট

সালিশ বৈঠকে দুই নারীকে মারপিট

ধূমকেতু নিউজ ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে ফেসবুক হ্যাক নিয়ে কথা কাটাকাটির জেরে তিন নারীকে পেটানো হয়। ওই ঘটনায় সালিশ বৈঠকে নারীকে মারপিট করার ভিডিও ভাইরাল হয়ে গেছে।

এলাকাবাসী ও অভিযোগের সূত্রে জানা যায়, উপজেলার মীরনগর গ্রামের রাজন, মামুন, হৃদয়ের সঙ্গে একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে আব্দুল্লার মোবাইলের ফেসবুক হ্যাক নিয়ে কথা কাটাকাটি হয়। গত ২২ এপ্রিল বৃহস্পতিবার ফেসবুক আইডি হ্যাক করাকে কেন্দ্র করে বিবাদী রাজন, মামুন, হৃদয়সহ ১০-১২ একটি দল সফিকুলের বাড়ি গিয়ে আব্দুল্লাকে না পেয়ে নারীদের মারপিট করে।

এতে সফিকুল ইসলামের স্ত্রী আমেনা বেগম, বোন বিথী ও লিপি আহত হন। ভুক্তভোগীরা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চায়। তাদের চিৎকারে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাগরপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় গত ২৪ এপ্রিল ইউপি সদস্য হেলালের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মো. মজিবর রহমানের পরিচলনায় বিকালে সালিশ বৈঠক বসে। সালিশে সেতাব, আমজাদ, জুয়েল, আকবর মিয়াসহ ১০-১২ জন হামলা করে।

সালিশ বৈঠকে বিবাদীরা পরিকল্পিতভাবে শত শত মানুষের সামনে দুই নারীকে মারপিট করে। মারপিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে।

এ ঘটনায় নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত আসামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

এ ব্যাপারে নাগরপুর থানার ওসি আনিসুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। মেডিকেল রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সালিশ বৈঠকের সভাপতি ইউপি সদস্য হেলাল ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটেছে। সালিশ বৈঠকে তারা মারপিট করবে এটা জানলে মীমাংসায় বসতাম না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31