IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> প্রবাস >> লিড নিউজ >> মেক্সিকোয় মেট্রোরেল ভেঙে পড়ে নিহত ১৫

মেক্সিকোয় মেট্রোরেল ভেঙে পড়ে নিহত ১৫

metro rail

ধূমকেতু নিউজ ডেস্ক : মেক্সিকো সিটিতে মেট্রো ট্রেনের গাড়ি বহনকারী একটি ওভারপাসের একটা অংশ রাস্তায় ধসে পড়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতের এ দুর্ঘটনায় আরও ৭০ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

স্থানীয় চ্যানেল মিলেনিও টিভিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, মেট্রোর ১২টি লাইনের ওভারপাসের অংশটি উপর থেকে ভেঙে নীচে রাস্তায় পড়ে যাচ্ছে।

টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো ওই ভিডিওতে, জরুরী চিকিৎসা কর্মী এবং দমকল বাহিনীকে একত্রে মিলে উদ্ধার কাজে অংশ নিতে দেখা যায়।

মেক্সিকো সিটির মেয়র ক্লডিয়া শাইনবাউম বলেছেন, ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং একটি গাড়ি ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে।

মেয়র তার টুইটারে আরও বলেন, “দুর্ভাগ্যক্রমে সেখানে এই হতাহতের ঘটনা ঘটেছে এবং আমি কমান্ড সেন্টার স্থাপনে কাজ করছি।”

এর আগে নগরীর বিস্তৃত ঝুঁকি ব্যবস্থাপনা এবং নাগরিক সুরক্ষা সংস্থা প্রাথমিকভাবে ১৩ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে বলেই জানিয়েছিল।

মেক্সিকো সিটির এই মেট্রোরেলের ১২ লাইন নির্মিত হয়েছিল যখন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইবারার্ড মেক্সিকো সিটির মেয়র ছিলেন।

টুইটারে ইবারার্ড বলেন, “আজ মেট্রোর সাথে যা ঘটল তা অবশ্যই একটি ভয়াবহ ট্র্যাজেডি। আমি ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করছি।”

ঘটনার দ্রুত তদন্তের কথা জানিয়ে তিনি আরও বলেন, “অবশ্যই ঘটনার কারণ তদন্ত করা উচিত এবং এ বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে। আমি পুন:রায় বলি যে, যা যা প্রয়োজন তা করতে সহায়তা করার জন্য আমি কর্তৃপক্ষের সঙ্গে আছি।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31