IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জের আজাইপুর-শংকরবাটী বিলের কচুরিপনা অপসারণ কাজ শুরু

চাঁপাইনবাবগঞ্জের আজাইপুর-শংকরবাটী বিলের কচুরিপনা অপসারণ কাজ শুরু

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত আজাইপুর শংকরবাটী বিলের কচুরিপনা অপসারণ কাজ শুরু হয়েছে। ৪ মে মঙ্গলবার সকালে এ কাজের উদ্বোধন করেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও একাধীক বারের সংসদ সদস্য ৪৫, হারুনুর রশীদ হারুন এমপি।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেকসহ বিভিন্ন মহলের কর্মকর্তাবৃন্দ।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে সংস্কার কাজের ব্যয় ধার্য করা হয়েছে ১৭ লাখ ৯০ হাজার টাকা। আজাইপুর-শংকরবাটী বিলের কচুরিপনা অপসারণ ও দৃষ্টি নন্দন বিনোদন স্পট এর উদ্যোগ গ্রহণ করেছিলেন, জেলার সাবেক প্রয়াত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। হটাৎ তাঁর মৃত্যুর পর থমকে যায় উদ্যোগটি। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিলটি সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু নির্বাচনে হেরে গেলে তার উদ্যোগও আর এগোই নি।

এলাকাবাসীসহ বিভিন্ন মহলের মতামত পুরো বিলটিকে পরিষ্কার ও সংস্কার করে দুই পাড়ে রাস্তা করার। পাড়ে সারি সারি ফুলফল গাছ, আলোকরশ্মি, লাল-নীল বাতি, বিলের মাঝে মাঝে সিঁড়ি নির্মাণ, কিছুদূর পরপর বসার জন্য টেন্ড, ঝর্ণা স্থাপনসহ বিভিন্ন রাইড স্থাপনের উপরও গুরুত্ব আরোপ করেছেন সূধী মহল।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল আজাইপুর বিল খননের জন্য ও বিনোদন কেন্দ্র হিসেবে খালটি সংস্কার করে কিভাবে তৈরি করা যায় সে উদ্দেশ্যে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সরজমিনে পরিদর্শন করেছিলেন এবং তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31