IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ছেলেকে না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

ছেলেকে না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : নরসিংদী শহরের ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির দ্বন্দ্বে বাড়িতে ঢুকে এক পাটকল শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাতে শহরের কামারগাঁও এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম মো. রবিউল্লাহ (৪৫)।

নিহত রবিউল্লাহ কামারগাঁও এলাকার আবদুল জব্বারের ছেলে ও ইউএমসি জুটমিলের স্থায়ী শ্রমিক ছিলেন। তবে বর্তমানে পাটকলটি বন্ধ থাকায় তিনি বাড়িতে অবস্থান করছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মো. রবিউল্লাহর ছেলে মিল শ্রমিক সজীব (২০) বিকালে স্থানীয় একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যান। সেখানে খেলার সময় রোহান নামের এক যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। উপস্থিত লোকজন বিষয়টি মীমাংসা করে দুজনকে মিলিয়ে দেন। পরে সজীব বাড়ি ফিরে কাজে চলে যায়।

এ ঘটনায় পর রাতে রোহান একটি চাপাতি নিয়ে উত্তেজিত অবস্থায় সজীবদের বাড়িতে ঢোকে। সজীবকে না পেয়ে তার বাবা রবিউল্লাহর ঘাড়ে ও কপালে চাপাতি দিয়ে কোপ দেয়। এতে রবিউল্লাহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে রবিউল্লাহ মারা যান।

নরসিংদী মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ফুটবল খেলায় কথা কাটাকাটির জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ