IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> লিড নিউজ >> আ.লীগ নেতা হত্যায় ২ জনের ফাঁসি

আ.লীগ নেতা হত্যায় ২ জনের ফাঁসি

ধূমকেতু নিউজ ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে আলোচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হক তালুকদার হত্যা মামলায় দু’জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেকের দশ হাজার এক টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। খালাস দেয়া হয়েছে ১১ জনকে।

মামলার ১৮ বছর পর সোমবার নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সাইফুল ইসলাম সিদ্দিক এই রায় ঘোষণা করেন।

ফাঁসির সাজাপ্রাপ্তরা হলেন- বনপাড়া পৌর এলাকার মহিষভাঙ্গা গ্রামের বাহার উদ্দিন মোল্লার ছেলে মো. তোরাব এবং পলান মোল্লার ছেলে শামিম।

নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০০২ সালের ২৮ মার্চ তৎকালীন উপজেলা বিএনপির সভাপতি একরামুল আলমের নেতৃত্বে সাহের উদ্দিনসহ একদল বিএনপি নেতাকর্মী বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে ডা. আয়নাল হক তালুকদারের চেম্বারে হামলা করেন। এ সময় বর্ষীয়ান এই নেতাকে টেনে হেঁচড়ে চেম্বার থেকে বের করে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করেন।

আয়নাল হকের স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৩১ মার্চ আয়নাল হকের পুত্রবধূ বর্তমান পৌর মেয়র কেএম জাকির হোসেনের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে চার্জশিট প্রদানের পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। অবশেষে ১৮ বছর পর আজ এই মামলার রায় ঘোষণা করা হলো।

মামলার রায়ে বলা হয়, মূল অভিযুক্ত জেলা বিএনপির সভাপতি একরামুল আলম এবং সাহের উদ্দিনের ধারালো অস্ত্রের আঘাতে আয়নাল হক তালুকদারের মৃত্যু হয়। কিন্তু এই দুইজনসহ মামলায় অভিযুক্ত জিয়াউল হক সেন্টু এবং আলিমুদ্দিন মৃত্যুবরণ করায় তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31