IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> লাইফস্টাইল >> জালি কাবার তৈরি সহজ রেসিপি

জালি কাবার তৈরি সহজ রেসিপি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইফতারে অনেকেই কাবাব খেয়ে থাকেন। আর বিভিন্ন কাবাবের মধ্যে গরুর মাংসের জালি কাবাবের স্বাদ অনন্য। জনপ্রিয় এই কাবাব সাধারণত বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট থেকেই কিনে খাওয়া হয়!

তবে চাইলে ঘরেই মজাদার এই কাবাব তৈরি করা যায়। রেসিপি অনুসারে জালি কাবাব খুব কম সময়েই তৈরি করা যায়। তাহলে আর দেরি কেন, ইফতারে ঘরেই তৈরি করুন জালি কাবাব। জেনে নিন তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. গরুর মাংসের কিমা ২কাপ
২. ধনে পাতা ২ টেবিল চামচ
৩. পুদিনা পাতা ২ টেবিল চামচ
৪. আদা কুচি ১ টেবিল চামচ
৫. রসুন কুচি ১ টেবিল চামচ

৬. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
৭. পাউরুটি ৬ পিস
৮. শুকনো মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ
৯. টমেটো সস ১ টেবিল চামচ
১০. ডিম ২ টি
১১. তেল আধা কাপ
১২. লবণ স্বাদ অনুযায়ী

পদ্ধতি

প্রথমে সব মশলা এবং পাউরুটি একসঙ্গে মিশিয়ে নিতে হবে গরুর মাংসের কিমার সঙ্গে। এবার একটি ডিম ভালোভাবে ব্লেন্ড করে গরুর মাংসের কিমার সঙ্গে মিশিয়ে নিন।

এবার কিমা ভাগ ভাগ করে নিয়ে হাতের তালুতে কাবাবের মতো আকার দিয়ে শেপ তৈরি করে কিছুক্ষণ রেখে দিন। আরেকটি ডিম ব্লেন্ড করে কিমার কাবাবগুলো ডিমে ডুবিয়ে নিন।

প্যানে পর্যাপ্ত তেল গরম করে কাবাবগুলো একেক করে ডুবো তেলে ভেজে নিন। যতক্ষণ না বাদামি রং হচ্ছে; ততক্ষণ এপিঠ-ওপিঠ উল্টে ভেজে নিন।

ভাজা হয়ে গেলে একটি প্লেটে টিস্যু বিছিয়ে তার উপরে উঠিয়ে রাখুন। এতে অতিরিক্ত তেল টিস্যু পেপার শুষে নেবে। ইফতারের সময় পরিবেশন করুন মজাদার জালি কাবাব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ