IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত ২৭চাঁপাইনবাবগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতকবাগমারায় মাদক বিক্রেতা ফেন্সি রানী জুলেখাসহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনমান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ; তিনজন আটকচারঘাটে ১৮৫ পিচ ইয়াবাসহ চিহিৃত ২ মাদক ব্যবসায়ী আটকপ্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী মিনুআত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সহযোগীতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররায়গঞ্জের একটি গ্রামের চার-চারটি রাস্তার একটিও পাকা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা‘শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে’চারঘাটে মাকে ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করেভাই ও ভাইয়ের শশুর বাড়ীর লোকজনকে নিয়ে হামলায়রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৪ জানুয়ারিগোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১লায়ন্স ক্লাব অব রাজশাহীসেন্ট্রাল এর ক্লাব চাটার্ডউপস্থাপন ও অভিষেক
Home >> লাইফস্টাইল >> ভাতের মাড় কাজে লাগান ত্বক ও চুলের যত্নে

ভাতের মাড় কাজে লাগান ত্বক ও চুলের যত্নে

ধূমকেতু নিউজ ডেস্ক : মাড় ফেলে দেয়া হয় বেশির ভাগ ক্ষেত্রেই। সবাই ঝরঝরে ভাত খাওয়া জন্য খুব ভাল ভাবে মাড় ঝরিয়ে নেয়। তবে শরীর ভালো রাখার জন্য অনেকেই সময় নিয়ে ভাতের মাড় ঝরিয়ে নেয়। কারণ, ভাতে যদি মাড় বসে তাহলে সে ভাত খেতেও স্বাদ থাকে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নিয়মিত এই ভাত খাওয়ার পর পেট, শরীর ভারী হয়ে যায়। তেমনি নিয়মিত মাড় বসা ভাত খেলে খুব দ্রুত মুটিয়ে যায় শরীর।

তবে নানা উপায়ে ভাতের মাড় ফেলে না দিয়ে কাজে লাগানো যায়। ভাতের মাড় কাজে লাগানো যায় ত্বক ও চুলের যত্নে। তাহলে চলুন জেনে নেয়া যাক কিভাবে দৈনন্দিনের নানা কাজে কিভাবে কাজে লাগবে ভাতের মাড়।

১. গোসলের আগে ভাতের মাড় পানির সাথে মিশিয়ে দিনে অন্তত ২ বার গোসল করলে ত্বকের অস্বস্তিকর জ্বালা ভাব, চুলকানি, র্যা শ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।

২. ব্রণের সমস্যা কমছে না? তাহলে ভাতের মাড় ঠান্ডা করে তুলো দিয়ে ত্বকের ব্রণ আক্রান্ত অংশে লাগান।

৩. ব্রণ-ফুসকুড়ির মতো সমস্যা অতি দ্রুত সেরে যাবে যদি দিনে অন্তত ২-৩ বার ব্যবহার করা যায়।

৪. মুখের ও হাত-পায়ের রোদে পোড়া অংশে ভাতের মাড় ঠান্ডা করে নিয়মিত মাখতে পারলে ত্বকের উজ্জলতা ফিরে পাবেন। এই উপায়ে ত্বকের যত্ন নিলে ত্বক থাকবে সতেজ, বহজায় থাকবে ত্বকের আর্দ্রতা।

৫. এছাড়াও ভাতের মাড় অত্যন্ত কার্যকরী ত্বকের হাইপার পিগমেন্টেশন আর ত্বকে বয়সের ছাপ দূর করতে।

৬. ভাতের মাড়ে পানি মিশিয়ে কিছুটা পাতলা করে নিন। এবার শ্যাম্পু করার পর চুলে এই মিশ্রণটা দিয়ে ৩-৫ মিনিট রেখে ভাল করে ধুয়ে ফেলুন।

৭. চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা মোকাবিলায় এই পদ্ধতি খুবই কার্যকর। এ ছাড়া চুলের গোড়া মজবুত আর চকচকে করতে সাহায্য করে এই পদ্ধতি।

৭. এ ছাড়াও ভাতের মাড় খুবই উপকারী শরীরের অপুষ্টিজনিত সমস্যার মোকাবিলায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ