IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> নূরের ওপর হামলা, মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

নূরের ওপর হামলা, মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নুরুল হক নূর ও সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ হয়েছে। ছাত্র, যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ এই বিক্ষোভের আয়োজন করে। এতে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

মঙ্গলবার সকাল থেকে শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিলটি মৎস্যভবন হয়ে প্রেসক্লাব এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, ছাত্র ও ছাত্রনেতাদের ওপর হামলার পরিণতি কখনও ভালো হয় না।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, গতকাল নূরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে, তা সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে হয়েছে। তিনি বলেন, যদি কোনো শিক্ষার্থীকে অন্যায়ভাবে আঘাত ও খুন করা হয়, তা হলে সরকারকে গদি থেকে টেনেহিঁচড়ে নামানো হবে।

যুগ্ম আহ্বায়ক ফারুক খান বলেন, সরকার ভিপি নূরকে মেরে ফেলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে দিতে চায়। কিন্তু তারা জানে না– ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মী একেকটা ভিপি নূর। তিনি বলেন, আজকে আমাদের ঘাপটি মেরে বসে থাকলে হবে না। আমাদের এই ‘ভোটারবিহীন স্বৈরশাসকের’ বিরুদ্ধে রাজপথে নামতে হবে। না হয় ভোটারবিহীন এ সরকার আমাদের ওপর জুলুম-নির্যাতন আরও বাড়িয়ে দেবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মো. আতাউল্লাহ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ