IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে সরকারি খাদ্যগুদামে চাল কেনার উদ্বোধন

মহাদেবপুরে সরকারি খাদ্যগুদামে চাল কেনার উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সরকারি খাদ্যগুদামে অভ্যন্তরিণ ইরিবোরো চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) দুপুরে এ উপলক্ষে উপজেলা সদরের খাদ্যগুদামে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে সংগ্রহ কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল প্রধান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, সদর সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, মহিষবাথান সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাতাজীহাট সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এবার উপজেলার তিনটি সরকারি খাদ্যগুদামে ২০ হাজার আটশ ৭৪ মেট্রিক টন চাল কেনা হবে। এজন্য উপজেলার তিনশ ১৯টি চালকলের মধ্যে দুইশ ৮৩টি মিলের মালিক চুক্তিবদ্ধ হয়েছেন। বাঁকি ৩৬টি মিলের মালিক চুক্তিবদ্ধ হননি। গত ৯ মে চুক্তি সম্পাদনের শেষ দিন ছিল। গতবছর যেসব মিলের মালিক সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েও সরকারি খাদ্যগুদামে চাল দেননি তাদেরকে সাধারণ ক্ষমা করা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গতবছর সরকারি খাদ্যগুদামে কেনার জন্য চালের দাম নির্ধারণ করা হয়েছিল প্রতিকেজি ৩৬টাকা। কিন্তু এবার কেজিপ্রতি চার টাকা বাড়িয়ে সে দাম নির্ধারণ করা হয়েছে ৪০টাকা।

উদ্বোধনী দিনে মেসার্স পিকে অটো রাইস মিলের কাছ থেকে পাঁচ মেট্রিক টন চাল কেনা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31