IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> সাপাহারে আ.লীগ নেতার ঈদ উপহার বিতরণ

সাপাহারে আ.লীগ নেতার ঈদ উপহার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার থেকে জ পর্যন্ত কর্মহীন, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিয়াউজ্জামান টিটু মাস্টার।

এরই অংশ হিসাবে উপজেলার আইহাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউজ্জামান টিটু মাস্টারের ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার উপজেলার মধইল ভ্যান সমিতির ১২৫ জন সদস্যের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসাবে সেমাই, লাচ্ছা, আটা, চিনি ও গুঁড়া দুধ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মবিনুর রহমান চৌধুরী, আইহাই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ প্রমূখ।

এর আগে গত রোববার উপজেলার শুক্ররইল গ্রামের মরহুম আফতাবুজ্জামান (এসপি) ও মরহুম বদিউজ্জামান এর পরিবারের পক্ষে চলমান করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন ১০০ টি পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের এই নেতা।

এছাড়া সোমবার উপজেলার আইহাই আব্দুল জলিল স্মৃতি সংসদের উদ্যোগে কল্যাণপুর ভ্যান সমিতির ১০০ জন সদস্যের পরিবার এবং ৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসাবে লাচ্ছা, সেমাই, চিনি, গুঁড়া দুধ ও আটা বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও আব্দুল জলিল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জিয়াউজ্জামান টিটু মাস্টার।

এসময় উপস্থিত ছিলেন, আব্দুল জলিল স্মৃতি সংসদের সভাপতি ডাঃ মোঃ খাইরুল আলম, আইহাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল ইসলাম।

জিয়াউজ্জামান টিটু মাস্টার বলেন, মহামারিতে অনেক নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাই আমার ব্যক্তিগত অর্থায়নে এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে ইউনিয়নের কর্মহীন, দুঃস্থ ও অসহায় পরিবারগুলোর সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে সাধ্যমতো ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি।

ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে এবং এলাকার সার্বিক উন্নয়নমুলক কাজে সুযোগ করে দিতে আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশাসহ উপজেলার আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিয়াউজ্জামান টিটু মাস্টার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31