IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে পুলিশের ঈদ আনন্দ উদযাপন

মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে পুলিশের ঈদ আনন্দ উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : পবিত্র ঈদের দিন নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ প্রতিবন্ধীদের সাথে ঈদ আনন্দ উদযাপন করেছেন। এদিন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ উপজেলা সদরের আত্রাই নদীর তীরে অবস্থিত রাবেয়া পল্লীতে প্রতিবন্ধীদের মধ্যে খাবার বিতরণ করেন।

দুপুর ১২টায় এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে ওসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেড় শতাধিক প্রতিবন্ধীর মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করে তাদের সাথে পবিত্র ঈদের অনাবিল আনন্দ ভাগাভাগি করে নেন।

রাবেয়া পল্লীর পরিচালক ওবায়দুল হক বাচ্চু এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে মহাদেবপুর থানার এসআই এএসএম রায়হান আলম সরদার, এসআই জাহাঙ্গীর আলম, এসআই সামসুল আলম প্রমুখ তার সঙ্গে ছিলেন।

ওসি জানান, পবিত্র ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে এই অসহায় প্রতিবন্ধীদের সাথে কিছুটা ভাল সময় কাটালেন। মহাদেবপুর থানার মানবিক পুলিশ সদস্যরা তাদের নিজেদের অর্থে সমাজের এই অবহেলিত অসহায় জনগোষ্ঠীর সদস্যদের জন্য ঈদ আনন্দের আয়োজন করেছেন। তাদের উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশনায় পবিত্র রমজান মাসের শুরু থেকে প্রতিদিন মহাদেবপুর থানার পুলিশ সদস্যরা তাদের নিজেদের অর্থে দু:স্থদের মধ্যে ইফতারি বিতরণ করেছেন। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদের দিন এই আয়োজন করা হয়।

বাবেয়া পল্লীর পরিচালক ওবায়দুল হক বাচ্চু বলেন, তিনি প্রথম ১৯৯৭ সালে বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারি সংস্থা গড়ে তোলেন। জেলা সমাজ সেবা কার্যালয় থেকে ২০০০ সালে সেটি নিবন্ধন পায়। সেই সুবাদে তিনি জাতীয় প্রতিবন্ধী ফোরামের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হবার পর বুঝতে পারেন যে, প্রতিবন্ধীরা সমাজে অসহায়, অবহেলিত, অনগ্রসর, সুবিধা বঞ্চিত, আদর ভালবাসাহীন মানুষ। এই শিশুদের শিক্ষার মূল ধারায় আনার জন্য ২০১১ সালে তিনি মহাদেবপুর অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করেন। নওগাঁ জেলায় এটি প্রথম প্রতিবন্ধী বিদ্যালয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল যে অটিষ্টিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন, সেই আলোকেই এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিবন্ধীদের মধ্যে দুটো ভাগ রয়েছে। একটি এনডিডি ও অপরটি নন এনডিডি। তাঁদের এই বিদ্যালয়টি এনডিডি। অর্থাৎ নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার। চার ক্যাটাগরির প্রতিবন্ধী শিশুদের নিয়ে এই বিদ্যালয়। অটিজম, কাউন্ট সিন্ডোম, বুদ্ধি প্রতিবন্ধী ও সেরিরাল পারসি। এখানে ১৪২ জন প্রতিবন্ধী রয়েছেন। ১৭ জন শিক্ষক তাদেরকে পাঠদান করে থাকেন। প্রতিবন্ধীদের শিক্ষার মূল ধারায় আনার জন্য এখানে প্র্যাক প্রাথমিক, প্রাথমিক ও বৃত্তিমূলক শিক্ষা দেয়া হয়। প্রতিবন্ধীরা যেন সমাজের বোঝা না হন, সেজন্য তাদেরকে মিষ্টির ঠোঙা তৈরি, সেলাইয়ের কাজ শেখানো প্রভৃতির মাধ্যমে সম্মানজনক জীবিকার সাথে তাদেরকে সম্পৃক্ত করানোর জন্য উদ্বুদ্ধ করা হয় ও তাদের অনুরুপ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

ওবায়দুল হক বাচ্চু বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। স্থানীয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তার বিদ্যালয়ের ৪৬ জন প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পায়।

তিনি বলেন, এই প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান, আমাদেরই স্বজন। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এই স্কুলে আসেন। তাদের আনা নেয়ার জন্য পরিবহণের ব্যবস্থা করার জন্য তিনি দেশে বিদেশের শুভাকাঙ্খীদের প্রতি আহŸান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31