IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> ফের অনুশীলন শুরু বাংলাদেশের

ফের অনুশীলন শুরু বাংলাদেশের

ধূমকেতু নিউজ ডেস্ক : সপ্তাহব্যাপী ঈদুল ফিতরের ছুটির পর শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার থেকে পুন:রায় অনুশীলন শুরু করছে প্রাথমিক দলে ডাক পাওয়া টাইগার ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, মাঠে ফেরার আগে এখন খেলোয়াড়দের করোনা পরীক্ষা চলছে। কোভিড-১৯ টেস্টের প্রথম অংশটি ১৬ মে শেষ হয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশের আগে গতকালও ক্রিকেটারদের পরীক্ষা হয়েছে।

দেবাশিষ চৌধুরী আরও বলেন, ‘প্রথম করোনা পরীক্ষায় বাংলাদেশের সকল খেলোয়াড়ের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সোমবার তাদের দ্বিতীয় পরীক্ষা সম্পন্ন হয়। নেগেটিভ ফলাফল নিয়ে জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবে খেলোয়াড়রা।’

করোনার ফলাফলের ওপর ভিত্তি করেই অনুশীলন শুরু করবে তারা এবং আজ বিকেলে তাদের অনুশীলন নির্ধারিত রয়েছে। তবে আগামী ২৩ মে থেকে ওয়ানডে সিরিজ শুরুর আগে ২২ মে আরও একবার করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচ হবে ২৩, ২৫ ও ২৮ মে।

সিরিজ শেষে বাংলাদেশ দলের সদস্যদের করোনা পরীক্ষা করা না হলেও ২৯ মে বাংলাদেশ ছাড়ার আগে আরও একবার করোনা পরীক্ষা করা হবে শ্রীলঙ্কান ক্রিকেটারদের।

সিরিজের মূল লড়াইয়ের আগে বিকেএসপিতে ২০ মে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর তিন ম্যাচ সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। ২১ মে বিকেএসপিতেই নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে সফরকারী শ্রীলঙ্কা দল।

এদিকে, সিরিজ শুরুর আগেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই পেসার রুবেল হোসাইন ও হাসান মাহমুদ। তারা এখনও পুনর্বাসনে থাকায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, শতভাগ ফিট না থাকায়, এমন খেলোয়াড়দের নির্বাচন করা যাবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31