IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ভারতফেরত আরও ৩ জনের করোনা শনাক্ত

ভারতফেরত আরও ৩ জনের করোনা শনাক্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারতফেরত আরও তিন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় ওই তিনজনের নমুনার ফলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই যাত্রীরা দুই মাস আগে ভারতের চেন্নাইসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন।

এর আগে একই পথে ভারত থেকে দেশে ফিরে আসা এক নারীসহ দুজনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে আখাউড়া দিয়ে আসা পাঁচজন করোনা (কোভিড-১৯) পজিটিভ হয়েছেন।

নতুন করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ঢাকার মোহাম্মদপুরের এক তরুণী (২৭), গাজীপুরের এক ব্যক্তি (৫৪) ও বগুড়ার এক নারী (৪৯) রয়েছেন। তাদের মধ্যে দুজনকে জেলার বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে একটি আবাসিক হোটেলের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দেশে আসার পর পরই করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়।

আখাউড়া ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১৩ মে ও ১৪ মে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে দেশে ফেরাদের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ওই তিনজনের নমুনার ফল পজিটিভ আসে।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ভারত থেকে আসা আরও তিন নাগরিক নতুন করে করোনা পজিটিভ হয়েছেন। তবে তাদের শরীরে শনাক্ত হওয়া করোনাভাইরাস ভারতীয় করোনা ভ্যারিয়েন্ট কিনা, সেটি জানতে তাদের জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি বলেন, করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদের আজ বুধবার সকালে জেলা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

আখাউড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার।

তবে দুদেশে আটকাপড়া নাগরিকরা বিশেষ অনুমোদন নিয়ে নিজ দেশে ফিরেছেন। কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশে আটকেপড়া ভারতীয় নাগরিকরা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ভারতীয় হাইকমিশনের তালিকা মোতাবেক নিজ দেশে বহির্গমন করেছেন।

অন্যদিকে ভারতে আটকেপড়া বাংলাদেশিরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র নিয়ে দেশে ফেরত আসছেন। গত ২৬ এপ্রিল থেকে মঙ্গলবার পর্যন্ত মোট ৬৭৭ জন পাসপোর্টধারী বাংলাদেশি আখাউড়া চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট একাধিক সূত্র জানায়, এ পথে ভারত থেকে ফিরে আসা বাংলাদেশিরা যে করোনা (কোভিড-১৯) টেস্ট সার্টিফিকেট নিয়ে দেশে ফিরছেন, তাদের অনেকেই ভুয়া রিপোর্ট নিয়ে প্রবেশ করেছে।

এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সচেতনমহল জোর দাবি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31