IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> দেশে বাড়ছে করোনায় মৃত্যু

দেশে বাড়ছে করোনায় মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : কোভিড-১৯ এ বিপর্যস্ত গোটা বিশ্ব। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না এই মহামারি। বাংলাদেশে গত কয়েকদিনে করোনায় মৃত্যুর গ্রাফ নিম্নগামী থাকার পর আবারও বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৭ জনের মৃত্যু হয়েছে। যা মঙ্গলবারের চেয়ে ৭ জন বেশি।

করোনার আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান জানাতে স্বাস্থ্য অধিদফতরের বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে দেশে নতুন করে ১৬০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জনে।

নতুন ৩৭ জন নিয়ে দেশে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৪৮ জনে। করোনায় প্রাণহানি গত কয়েকদিনে তুলনামূলক কম ছিল। আবারও সেটি বেড়েছে। মঙ্গলবার ৩০ জনের মৃত্যু খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। এর আগের দিন ৩২ জনের মৃত্যু হয়েছিল।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ১৬ জন। এছাড়া চট্টগ্রামে ১৫, খুলনায় ২, সিলেটে ২, রংপুরে ১ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। এদের ১ জন বাদে বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ২১১ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৮৫৮ জন এবং নারী ৩ হাজার ৩৯০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন।

২৪ ঘণ্টায় ২০ হাজার ৪৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫২৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ৮৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ৫৫ হাজার ৪৪৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে দ্বিতীয় ঢেউ দেখা দেয়। এতে সংক্রমণ বেড়ে যায়। করোনা থেকে বাঁচতে দেশে সর্বাত্মক লকডাউন চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31