IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ৯৯৯ এ ফোন, দুই যুবক উদ্ধার

৯৯৯ এ ফোন, দুই যুবক উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সিএনজি চালক ও যাত্রীবেশী অপরাধীদের কবলে পড়ে ৯৯৯ এ ফোনে সাহায্য চেয়ে দুই যুবক উদ্ধার পেয়েছেন। গত মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।

উদ্ধার হওয়া যুবকরা হলেন নাটোর জেলার সিংড়া উপজেলার ফজলুর রহমানের ছেলে আসলাম হোসেন (২৪) ও একই উপজেলার বিয়াস পাড়ার সিরাজ উদ্দিনের ছেলে মোস্তফা হোসেন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ও চৌমুহনী এলাকায় বোরো ধান কাটতে আসেন নাটোরের সিংড়ার ফজলুর রহমান, সিরাজ উদ্দিনসহ অন্যান্যরা। গত মঙ্গলবার আসলাম হোসেন মোস্তফাকে সাথে নিয়ে তার বাবার সঙ্গে দেখা করতে বগুড়া চার মাথায় প্রায় রাত দেড়টার দিকে আসেন। কাজ সেরে তারা মালঞ্চা যাবার জন্য সিএনজি ভাড়া করে তাতে উঠেন।

কিন্তু সিএনজি চালক ও যাত্রীবেশী ছিনতাইকারীরা তাদের দুপচাঁচিয়া উপজেলার দিকে নিয়ে যান। সেখানে তাদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় ছিনাতাইকারীরা। এ সময় আসলামের মোবাইল থেকে তার বাড়িতে ফোন করে মোটা অংকের টাকা দাবি করেন। বাড়ির লোকজন ঘটনা শুনে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

জরুরী সেবা ৯৯৯-এ ফোন কলের সূত্রে দুপচাঁচিয়া থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাঠে নামে। পুলিশের বিশেষ টিম কয়েক ভাগে ভাগ হয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ৩টার দিকে দুপচাঁচিয়া উপজেলার শেষ সীমানার একটি খোলা মাঠ থেকে ওই দুই যুবককে উদ্ধার করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা ছিনিয়ে নেয়া টাকা ও মোবাইল ফোন তাদের নিকট ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ আসলাম ও মোস্তফাকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, ৯৯৯ এ ফোন পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যুবকদের উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ওই দুই যুবককে তাদের অভিভাকের কাছে তুলে দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31