IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২
Home >> বিনোদন >> ‘নারীপ্রধান গল্পে কাজ করতে চাই’

‘নারীপ্রধান গল্পে কাজ করতে চাই’

ধূমকেতু নিউজ ডেস্ক : দেখতে দেখতে দুই দশক পেরিয়ে অভিনয়জীবনের দুই যুগে পা রেখেছেন নন্দিত চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্যা ব্যবসাসফল সিনেমা। নানা চরাই উৎরাই পার করে নিজেকে করেছেন প্রতিষ্ঠিত। এতটাও সহজ ছিলো না তার পথচলা। মাঝখানে হুট করেই সিনেমা ছেড়ে দিয়েছিলেন। তারপর আবার নতুন করে ফিরেছেন। তবে গত কয়েক বছর অভিনয়ের চেয়ে তাঁকে বেশি দেখা গেছে অনুষ্ঠান উপস্থাপনায়। এরমধ্যে সম্পন্ন করেছেন দুটি সিনেমার কাজ, এখন সেগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়।

পূর্ণিমা জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাটা অনেক কঠিন ব্যাপার। তারপরও আমি সেটাই করছি। আমি অনেক ভাগ্যবতী যে এখনও সমানতালে দর্শকদের ভালোবাসা পাচ্ছি। এটাই আমার প্রাপ্তি। এসব কথা মনে হলে আমার দীর্ঘ ভ্রমণের ক্লান্তিটাই মুছে যায়। চলচ্চিত্রে যখন দুঃসময় এল, তখন ভেবেছিলাম, এই বুঝি শেষ! আর বুঝি ছবিতে অভিনয় করা হবে না। অশ্লীল ছবি নির্মাণের হিড়িক পড়ে গেল।

কিন্তু আমি তো আর অশ্লীল ছবিতে অভিনয় করব না। স্রোতে গা ভাসাব না। আবার যখন ভালো ছবির জোয়ার এল, অভিনয় শুরু করলাম। মান্না ভাই ও রিয়াজের সঙ্গে নতুন করে জুটি বাঁধলাম। যখন অন্য জুটি হিট হতে শুরু করল, আমাদের নিয়ে তখন আবার কাজ করা কমে গেল। তখন আবার টেলিভিশন বা অন্য অঙ্গনে কাজ শুরু করলাম। এরপর তো বিয়ে করলাম, সংসার শুরু হলো—ভাবলাম এবার বুঝি ক্যারিয়ার শেষ। আশপাশের সবাই বলতেন, বিয়ে করলেই নাকি ক্যারিয়ার শেষ।

দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রেই অভিনয় করেছেন। এমন কোনো চরিত্র আছে কী যা করা হয়ে ওঠেনি? পূর্ণিমার উত্তর, নারীপ্রধান গল্পে কাজ করতে চাই। বিদ্যা বালানের ‘কাহানি’ ছবিটা দেখে মনে হয়েছে, এ ধরনের গল্পে যদি কাজ করতে পারতাম। বিদেশি কিছু ছবি দেখে মনে হয় ফিগার, বেশি ওজন, বয়সের ছাপ—এসব কিছু না। সেখানে অভিনয়টাই মুখ্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31