IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জে পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জে পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুর, রায়গঞ্জ ও বেলকুচিতে র‌্যাবের পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার রায়গঞ্জ থানাধীন চকগোপাল গ্রামে এবং শাহজাদপুর থানাধীন উল্টাডাব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চক গোপাল এলাকার মৃত আফজাল হোসেন খানের ছেলে বুলবুল আহম্মেদ খান (৩৬), মৃত জহুরুল ইসলামের ছেলে আতিকুজ্জামান ওরফে শুভ (৩৭), শাহজাদপুর থানাধীন চর কাদই নতুনপাড়া এলাকার আব্দুল হাই মোল্লার ছেলে আব্দুল জব্বার মোল্লা (২৮) ও চর কাদই গায়ানপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে মানিক মিয়া (৩০)।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ মে) বিকাল ৪ টার দিকে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানার নেতৃত্বে একটি দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চকগোপাল গ্রামস্থ আসামী শুভর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৮২ (তিনশত বিরাশি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী বুলবুল ও শুভকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ০২টি এ্যান্ড্রোয়েট মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিকে একই দিনে রাত ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন উল্টাডাব বাজারস্থ গ্রামীন টাওয়ারের সামনে পাঁকা রাস্তার উপর অপর একটি মাদক বিরোধী অভিযানে ২৮৫ (দুইশত পঁচাশি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী জব্বার ও মানিককে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ০২টি পুরাতন বাটন মোবাইল ফোন এবং নগদ ৫০০/- (পাঁচশত) টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জের শাহজাদপুর ও রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31