IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> খেলা >> আইপিএলের বাকী অংশে নেই সাকিব-মোস্তাফিজ

আইপিএলের বাকী অংশে নেই সাকিব-মোস্তাফিজ

ধূমকেতু নিউজ ডেস্ক : স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের বাকী অংশে দেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে খেলতে অনাপত্তি পত্র (এনওসি) দেয়া হবে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায়, টুর্নামেন্টের মাঝপথে গত ৪ মে চতুর্দশ আসরটি স্থগিত হয়। তবে টুর্নামেন্টের বাকী অংশ আগামী সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে বাংলাদেশ, তাই ঐ দুই খেলোয়াড়কে এনওসি পত্র দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘আমি আসলে কোনও সম্ভাবনা দেখচ্ছি না। বিশ্বকাপ কাছাকাছি থাকা অবস্থায়, তাদেরকে এনওসি দেয়া প্রায় অসম্ভব এবং আমরা বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে ব্যস্ত থাকবো।’

কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। খারাপ পারফরমেন্সের কারণে প্রথম তিন ম্যাচের পর আর খেলার সুযোগ পাননি সাকিব। তবে বল হাতে ছন্দে থাকায় রাজস্থানের হয়ে সবগুলো ম্যাচই খেলেন মোস্তাফিজ। ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার ফিজ।

আইপিএলের কারণে শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজ খেলেননি সাকিব। যা বিসিবি সভাপতিকে হতাশ করেছিলো। এতে ফ্র্যাঞ্চাইজি লিগের বিষয়ে নতুন কিছু নিয়মে খেলোয়াড়দের সাথে চুক্তি করার উপর জোড় দিয়েছিলেন তিনি।

জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে এক টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের পর, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ড (তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ) এবং ইংল্যান্ড (তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ) দল বাংলাদেশ সফর করবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি থাকার কারণে, ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিবকে এনওসি দেয়ার জন্যও প্রস্তুত নন বলে জানিয়েছিলেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। সম্প্রতি সাকিবকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াশ। আগামী আগস্টে অনুষ্ঠিত হবার কথা রয়েছে সিপিএলের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31