IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> খেলা >> সৌরভের ২৫ বছরের আগের রেকর্ড ভাঙলেন কিউই ওপেনার

সৌরভের ২৫ বছরের আগের রেকর্ড ভাঙলেন কিউই ওপেনার

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্রিকেটের ‘মক্কা’ লর্ডসে ইতিহাস রচনা করলেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অভিষেক ম্যাচে নেমেই সেঞ্চুরি হাঁকালেন কনওয়ে।

৬১তম ওভারের দ্বিতীয় বলে ইংল্যান্ডের অভিষিক্ত বোলার রবিনসনকে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান কনওয়ে। ষষ্ঠ ক্রিকেটার হিসেবে লর্ডসে টেস্ট অভিষেকে শতরান করার দুর্দান্ত রেকর্ডে শামিল হলেন।

এখানে থেমে যাননি কনওয়ে। ৮৪তম ওভারে পেসার সুয়ার্ট ব্রডের ৪র্থ বলে ৩ রান নিয়ে সৌরভ গাঙ্গুলীর ঐতিহাসিক রেকর্ড নিজের দখলে নেন এই কিউই ওপেনার।

১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩১ রান করেছিলেন সৌরভ।

বুধবার ২৪০ বলে ১৬ বাউন্ডারি হাঁকিয়ে কনওয়ে জমা করলেন ১৩৬ রান। লর্ডসে টেস্ট অভিষেকে সব থেকে বেশি রান করার রেকর্ডটি এখন ডেভন কনওয়ের।

নিজে ইতিহাস রচনা করার পাশাপাশি কিউই ওপেনার লর্ডস টেস্টে নিউজিল্যান্ডকে শক্ত ভিত গড়ে দিলেন।

প্রথম দিন শেষে ৮৬ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছে।

সেঞ্চুরিয়ান কনওয়ের সঙ্গে ব্যক্তিগত ৪৬ রানে মাঠে নামবেন হেনরি। সৌরভের রেকর্ড ভাঙার পর এখন কনওয়ে কোথায় গিয়ে থামেন সেটিই দেখার বিষয়।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি দলের দুই সেরা ব্যাটসম্যান অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলর। যথাক্রমে ১৩ ও ১৪ রানে আউট হয়েছেন দুজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31