IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘যে কোনো দুর্যোগ ও উন্নয়নে পাশে আছেন প্রধানমন্ত্রী’

‘যে কোনো দুর্যোগ ও উন্নয়নে পাশে আছেন প্রধানমন্ত্রী’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়ে লক্ষ্মীপুর-১ ( রামগঞ্জ ) আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান বলেছেন, যে কোনো দুর্যোগ মোকাবিলা ও উন্নয়নে জনগণের পাশে আছেন প্রধানমন্ত্রী।

রোববার রামগঞ্জ উপজেলার পূর্ব বিঘা এবং নোয়াগাঁও গ্রাম ও বাজারের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

পরে রামগঞ্জের নোয়াগাঁও জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করেন ড. আনোয়ার খান। তিনি এই স্কুলের সাবেক শিক্ষার্থী। এমপি আসার খবরে ছুটে আসেন তার বেশ কয়েকজন সহপাঠী। তাদের সাথে স্মৃতিচারণের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময়কালে ড. আনোয়ার খান তুলে ধরেন বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা চ্যালেঞ্জের কথা।

তিনি বলেন, এই উন্নয়নে রামগঞ্জও পিছিয়ে নেই। প্রায় আড়াইশ কিলোমিটার সড়ক, দেড় শতাধিক বিদ্যালয় সংস্কার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে।

পদ্মা সেতু, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে সাংসদ ড. আনোয়ার হোসেন খান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এরপর তিনি নোয়াগাঁও নিত্যপণ্যের বাজার পরিদর্শন করেন এবং দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। রামগঞ্জ উপজেলায় সন্ত্রাস, মাদক ও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে যেতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন আনোয়ার হোসেন খান। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই উপজেলায় দুর্নীতি সহ্য করা হবে না। রামগঞ্জ শেখ হাসিনার ঘাঁটি।

এর আগে শনিবার বিকেলে রামগঞ্জ শহরে মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড-এর সমবায়ীদের সাথে মতবিনিময় করেন ড. আনোয়ার খান এমপি।

তিনি বলেন, দুগ্ধ ও পুষ্টি উৎপাদনে সব সময় সরকার সমবায়ীদের পাশে আছে, এ ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করা হবে। সভাস্থলে মিল্কভিটা’র চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু টেলিকনফারেন্সে যুক্ত হয়ে সমবায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব অমর চান বনিক, জেনারেল ম্যানেজার মাহমুদুর রহমান, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বেলাল আহমেদ ও উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31