IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> হেফাজতের নেতৃত্বে বাবুনগরী-জিহাদীই

হেফাজতের নেতৃত্বে বাবুনগরী-জিহাদীই

ধূমকেতু নিউজ ডেস্ক : আলোচিত-সমালোচিত কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটির আমির পদে মাওলানা জুনাইদ বাবুনগরী এবং মহাসচিব পদে মাওলানা নুরুল ইসলাম জিহাদীই থাকছেন। এছাড়া ১৬ সদস্যের উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে খিলগাঁও চৌরাস্তায় কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির রাজধানীর মহাসচিবের কার্যালয়ে (মাখজানুল উলুম মাদ্রাসা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা দেন মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী। কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন না আমির মাওলানা জুনাইদ বাবুনগরী।

আলোচিত নেতা মাওলানা মামুনুল হকসহ সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া অর্ধশতাধিক নেতার কেউই নতুন কমিটিতে স্থান পাননি। এছাড়া রাজনৈতিক দলের নেতাদেরও বাদ দেয়া হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফকে সহকারী মহাসচিব করা হয়েছে, যা নতুন কমিটির বড় চমক হিসেবে দেখছেন অনেকে।

৩৩ সদস্যের এই কমিটিতে স্থান পেলেন যারা
নতুন কমিটিতে নায়েবে আমির হিসেবে রয়েছেন মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আবদুল হক মোমেনশাহী, মাওলানা সালাহ উদ্দিন (নানুপুরী), অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (দেওনা পীর), মাওলানা মুহিব্বুল হক (গাছবাড়ী, সিলেট), মাওলানা ইয়াহইয়া (হাটহাজারী মাদ্রাসা), মাওলানা আব্দুল কুদ্দুস (ফরিদাবাদ মাদ্রাসা), মাওলানা তাজুল ইসলাম (পীর সাহেব ফিরোজশাহ্), মাওলানা উবায়দুর রহমান মাহবুব (বরিশাল), মাওলানা মুফতি জসিমুদ্দীন (হাটহাজারী মাদ্রাসা)।

যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা সাজিদুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা আবদুল আউয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা আরশাদ রহমানী (বসুন্ধরা), মাওলানা লোকমান হাকিম (চট্টগ্রাম), মাওলানা আনোয়ারুল করীম (যশোর)।

সহকারী মহাসচিব পদে দায়িত্ব পেয়েছেন- মাওলানা আবু তাহের নদভী (পটিয়া, চট্টগ্রাম), ইউসুফ মাদানী (সাহেবজাদা আল্লামা আহমদ শফী), এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা মীর ইদরিস (চট্টগ্রাম)। সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মাসউদুল করীম (টঙ্গী, গাজীপুর), মাওলানা শামসুল ইসলাম জিলানী (কুমিল্লা)। অর্থ সম্পাদক পদে মুফতি মুহাম্মদ আলী মেখল। সহ-অর্থ সম্পাদক হিসেবে আছেন- মুফতি হাবীবুর রহমান কাসেমী (নাজিরহাট), মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আজহারী (উত্তরা, ঢাকা) প্রচার সম্পাদক পদে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী (সাভার, ঢাকা)। সহ-প্রচার সম্পাদক- মাওলানা খোবাইব (জিরি)। দাওয়াহ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান (উত্তরা, ঢাকা)। সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক- মাওলানা ওমর ফারুক (নোয়াখালী)। ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক- জাকারিয়া মাদানী (চট্টগ্রাম)।

কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে মাওলানা মুবারক উল্লাহ্ (ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা ফয়জুল্লাহ্ (পীর সাহেব মাদানী নগর), মাওলানা ফোরকান উল্লাহ খলীল (দারুল মাআরিফ, চট্টগ্রাম), মাওলানা মুশতাক আহমদ (খুলনা), মাওলানা রশীদ আহমদ (কিশোরগঞ্জ), মাওলানা আনাস (ভোলা) ও মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী।

গত বছরের সেপ্টেম্বরে আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির করে ১৫১ সদস্য বিশিষ্ট হেফাজতের কমিটি ঘোষণা করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে মার্চের ২৫, ২৬ ও ২৭ তারিখ দেশজুড়ে ব্যাপক সহিংসতা ও তাণ্ডবের ঘটনা ঘটে। এতে অন্তত ১৭ জন মারা যান। এসব ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতের অর্ধশতাধিক নেতা গ্রেপ্তার হন। প্রচণ্ড চাপের মুখে ২৫ এপ্রিল কমিটি বিলুপ্ত ঘোষণা করেন আমির জুনাইদ বাবুনগরী। কয়েক ঘণ্টার মধ্যে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণাকালে মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী জানান, পরবর্তী সময়ে জেলা কমিটি গঠন করা হবে। জেলা কমিটির সভাপতিরা পদাধিকার বলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য হবেন। জেলা কমিটিতেও অরাজনৈতিক ব্যক্তিদের রাখা হবে বলে জানান হেফাজত মহাসচিব। এ সময় তিনি ১৬ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করেন। প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি আগেও এই পদে ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31