IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> শান্ত-নাঈমের আক্ষেপে পুড়ল আবাহনী

শান্ত-নাঈমের আক্ষেপে পুড়ল আবাহনী

ধূমকেতু নিউজ ডেস্ক : ডিপিএলের ১৯তম ম্যাচে ইমতিয়াজ হোসেন ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে চড়ে আবাহনীকে ১৬৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। জবাবে শান্ত ও নাঈমের ব্যাটিং ঝড়ে জয়ের পথে থাকলেও এ দুজনের আক্ষেপে শেষ পর্যন্ত পুড়লো আবাহনী।

আজ সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে খেলাঘর। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে সক্ষম হয় আবাহনী লিমিটেড।

শুরুটা মোটেও ভালো হয়নি জবাব দিতে নামা আবাহনীর। শূন্য রানেই প্রথম উইকেট হারানোর পর মাত্র ১২ রানেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে জবাব দিতে নামা মুশফিক বাহিনী। সে অবস্থা থেকে দলকে টেনে তোলার পাশাপাশি ব্যাটে ঝড় তুলে জয়ের লক্ষ্যেই ছুটতে থাকেন শান্ত ও নাঈম।

তবে ১৩তম ওভারে এসে তাদের ৫৯ বলে ৮৫ রানের এ দুরন্ত জুটি ভাঙেন রাফসান আল মাহমুদ। এসময় মাত্র ১ রানের জন্য ফিফটি বঞ্চিত হন শান্ত। তাঁর ৩৩ বলের ইনিংসে ছিল সাতটি চারের সঙ্গে একটি ছক্কার মার। পরে একই পথে হাঁটেন নাঈমও। খালেদ আহমেদের শিকার হওয়ার আগে তাঁর ব্যাট থেকেও আসে ৪৯ রান, ৪২ বলের যে ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছয়ের মার।

মূলত এ দুজনের বিদায়ের মধ্য দিয়েই যেন শেষ হয় আবাহনীর আশা-ভরসাও। কেননা, জয়ের জন্য যথেষ্ঠ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন আফিফ ও মোসাদ্দেক। এই দুজন ক্রিজে আসার পর শেষ পাঁচ ওভারে ৪৮ রান প্রয়োজন পড়ে আবাহনীর। যা পূরণ করতে পারেননি এই দুই হার্ড হিটার।

শেষ বলে খালেদ আহমেদের দ্বিতীয় শিকার হওয়ার আগে ১৯ বলে ২১ রান আসে মোসাদ্দেকের ব্যাট থেকে। অন্যপ্রান্তে ১৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন আফিফ। যাতে মাত্র ৮ রানে হেরে প্রথম পরাজয়ের স্বাদ গ্রহণ করে মুশফিকের দল। সেইসঙ্গে নেমে যায় পয়েন্ট টেবিলের চার নম্বরে।

এর আগে টস জিতে ব্যাট করতে নামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ইমতিয়াজ হোসাইন ও রাফসান আল মাহমুদ মিলে দলকে দারুণ সূচনা এনে দেন। চতুর্থ ওভারে ৪২ রানের ওপেনিং জুটি ভাঙেন আরাফাত সানি। ১২ বলে ১৮ রান করে রাফসান আল মাহমুদ ফিরে যান নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে।

এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন ইমতিয়াজ। তাদের সাবলীল ব্যাটিংয়ে সচল থাকে খেলাঘরের রানের চাকা। মোসাদ্দেক হোসেনের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন মিরাজ। ৪টি চার ও এক ছক্কায় ২৫ বলে ৩৩ রান করে ফেরেন তিনি। বড় স্কোর গড়তে পারেননি জহুরুল ইসলাম অমিও। ৫ রান করে আরাফাত সানির দ্বিতীয় শিকার হন ক্যাপ্টেন। তবে এক প্রান্ত আগলে রাখেন ইমতিয়াজ। তুলে নেন অর্ধশতকও।

ইনিংসের ১৬তম ওভারে বিদায় নেন ইমতিয়াজ। মোসাদ্দকের বলে বোল্ড হওয়ার আগে খেলা ৪৫ বলে ৬৬ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার। স্লগ ওভারে ৯ বলে ১৩ রানের ইনিংস খেলেন সাদ্দাম হোসেন। যাতে ওই সংগ্রহ পায় খেলাঘর। আবাহনীর পক্ষে মোসাদ্দেক ও সানি দুটি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরা হন ইমতিয়াজ হোসাইন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31