IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা
Home >> রাজশাহী >> রাজশাহীতে বাগান দখলকে কেন্দ্র করে হামলা ও ভাংচুরের অভিযোগ

রাজশাহীতে বাগান দখলকে কেন্দ্র করে হামলা ও ভাংচুরের অভিযোগ

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বড়বনগ্রামে একটি বাগান দখলকে কেন্দ্র করে ভাংচুর ও বাগান ধংসের অভিযোগ পাওয়া গেছে। সেইসাথে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে জমিতে থাকা গাছ ও পাশের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুর সাঢ়ে ১২টার দিকে বড়বনগ্রাম খলিল সরকারের মোড় সেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসী কর্মকান্ড থামাতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।

ঘটনা সূত্রে জানা যায়, এই এলাকার ভাদু মন্ডলের ওয়ারিশগণ তাদের সম্পত্তি ২০ বছর ধরে ভোগ দখল করে আসছেন। কিন্তু ঐ সম্পত্তি নগরীর কলাবাগান এলাকার রিয়াজ সরদার ও রাজ্জাক সরদার নিজেদের বলে বলে দাবি করে আসছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, নগরীর কলাবাগান এলাকার রিয়াজ সরদারের ছেলে রাসেল সরদার, রাহাত সরদার ও রাজ্জাক সরদারের ছেলে জনি সরদারসহ ৪০-৫০ জনের অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জমি দখলের চেষ্টা করে। এলাকাবাসী বাধা দিলে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা জমিতে থাকা প্রায় দুইশত পেঁপে গাছ কেটে ফেলে এবং ভাদু মন্ডলের বসতবাড়িতে দেশীয় অস্ত্র রামদা দিয়ে কুপিয়ে বাড়িঘর ভাঙচুর করতে থাকে। শামসুলের স্ত্রী সেলিনা বেগম বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করে এবং একটি মোটর সাইকেল সন্ত্রাসীরা ভাংচুর করেছে বলে জানান।

এ সময়ে মৃত গনি মিয়ার ছেলে হোসেন এগিয়ে আসলে তাকেও রামদা দিয়ে মাথায় আঘাত করে ও হাতের কব্জিতে মারাত্মক জখম করে। জমশেদ মন্ডলের ছেলে লিটন হোসেনের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে তাকেও মারাত্মক জখম করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রæত পালিয়ে যায় বরে জানান ভুক্তোভোগিরা।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ অফিসারের নিকট ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে আসি। উভয় পক্ষকে সরিয়ে দেয়া হয়েছে। সেইসাথে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান তিনি। বর্তমান পরিস্থিতি শান্ত হলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31