IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতে বিমানবন্দরে অবতরণের সময় প্রবল ঝাঁকুনিতে ৮ যাত্রী আহত

ভারতে বিমানবন্দরে অবতরণের সময় প্রবল ঝাঁকুনিতে ৮ যাত্রী আহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের কলকাতায় বিমান অবতরণ করার সময় প্রবল ঝাঁকুনিতে ৮ যাত্রী আহত হয়েছে। সোমবার বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া ও জিনিউজের।

খবরে বলা হয়, দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল ভিস্তারা-র ওই বিমান। ওই ঘটনায় আহত হয়েছেন ৮ যাত্রী।

জিনিউজের খবরে বলা হয়, মুম্বাই থেকে কলকাতায় আসছিল ভিস্তারা-র (Vistara) বিমানটি। বিকেল ৪টা ৫৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার চেষ্টা করে। সেসময় প্রবল ঝাঁকুনি তৈরি হয় বিমানে। এতেই আহত হন বিমানের ৮ যাত্রী।

কলকাতা বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে জিনিউজ জানায়, আহতদের নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের কাছেই একটি বেসরকারি হাসপাতালে। আহতদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। বাকি ৪ জনের চিকিত্সা চলছে। এদের মধ্যে ২ জন বয়স্ক মানুষ রয়েছেন। এক যাত্রী কাঁধে ও অন্য এক যাত্রীর মাথায় চোট রয়েছে বলে হালপাতাল সূত্রে জানা যাচ্ছে।

ঠিক কী কারণে ওই ঝাঁকুনি তা এখনও স্পষ্ট নয়। অবতরণের সময়ে হালকা ঝড় উঠেছিল। তবে তাতে কোনও ক্ষতি হওয়ার কারণ নেই বলে জানাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে অবতরণের সময় কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই ওই সমস্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ফ্লাইট UK775 ১১১ জন যাত্রী নিয়ে উড়াল দিয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31