IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
Home >> জাতীয় >> টপ নিউজ >> চিরনিদ্রায় শায়িত অ্যাটর্নি জেনারেল (ভিডিও)

চিরনিদ্রায় শায়িত অ্যাটর্নি জেনারেল (ভিডিও)

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বজন-সহকর্মী ও মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সকল আনুষ্ঠানিকতা এবং জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হয়। তার প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার বন্ধ রাখা হয় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সকল কার্যক্রম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে দীর্ঘদীনের কর্মস্থলে কফিন-বন্দি হয়ে আসে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ। এরপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, আইনজীবীরাসহ তার দীর্ঘ কর্মময় জীবনের সহকর্মী-শুভাকাঙ্ক্ষীরা।

জানাযা শেষে বিশিষ্টজনরা বলেন, মাহবুবে আলম ছিলেন সততার প্রতীক। দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, উনি অনেক কিছু শিক্ষণীয় দেখিয়েছেন, করে গেছেন এবং বলেছেন। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করবো, যারা ওনাকে দেখে নাই, যারা ওনার সম্পর্কে জানে না, তার আদর্শগুলো জেনে তা ফলো করার চেষ্টা করে।

এক আইনজীবী জানান, উনি ছিলেন আপসহীন। কোন কোর্টে, কোথাও কোন দুর্নীতি হলে উনি তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় মাহবুবে আলমের অবদান অপরিসীম বলেও উল্লেখ করেন তারা।

জানাযায় অংশগ্রহণকারীরা বলেন, সততা ও নিষ্ঠার সাথে তিনি পেশাগত জীবনে কর্ম সম্পাদন করেছেন। এটি আমাদের সকলের জন্যই অনুকরণীয়। তিনি একজন সৎ ও সততানির্ভরযোগ্য একজন অ্যাটর্নি জেনারেল, যিনি তার দায়িত্ববোধ থেকে কখনও ব্যর্থতার পরিচয় দেননি।

জানাজার পর মাহবুবে আলমের কফিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, ল’রিপোর্টার্স ফোরামসহ বিভিন্ন সংগঠন।

আনুষ্ঠানিকতা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ