ধূমকেতু নিউজ ডেস্ক : রাজবাড়ী জেলা শহরের লোকসেড বদ্ধভূমি এলাকায় ট্রেনে কাটা পড়ে বিপ্লব দেবনাথ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিপ্লব বিনোদপুর গ্রামের দুলাল চন্দ্র দেবনাথের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে থানা পুলিশের সদস্যরা জানান, মঙ্গলবার (৮ জুন) ফরিদপুর-ভাঙ্গার উদ্দেশ্যে রাজশাহী থেকে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেস। দুপুর ১টার দিকে ট্রেনটি রাজবাড়ী রেলষ্টেশন পার হয়ে জেলা শহরের লোকসেড বদ্ধভূমি এলাকায় পৌঁছলে বিপ্লব দেবনাথ কাটা পরে এবং ঘটনাস্থলেই সে মারা হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার এসআই আসাদ জানান, সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহটি উদ্ধার করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news