IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> সেতুর রেলিং ভেঙে কাভার্ডভ্যান পড়ে আহত ৪

সেতুর রেলিং ভেঙে কাভার্ডভ্যান পড়ে আহত ৪

ধূমকেতু নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর দুর্বল রেলিং ভেঙে ওষুধের কাভার্ডভ্যান নিচে পড়ে চালক ও পথচারীসহ চারজন আহত হয়েছেন।

বুধবার সকালে ষষ্ঠ চীন-বাংলাদেশ মৈত্রী মুক্তারপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, কাভার্ডভ্যানচালক রাসেল মুন্সি (৩২), তার সহকারী বাগেরহাট জেলার মোংলা উপজেলার পূর্ব শোলানিয়া গ্রামের আ. মান্নানের ছেলে বেলাল হোসেন (৩২) এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বৈবাগীরচর গ্রামের নাসির বিশ্বাসের ছেলে বাচ্চু (৩২)। এ ছাড়া আহত পথচারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে পথচারী ও চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুর রহমান জানান, বেলা পৌনে ১১টার দিকে ট্রান্সকম কোম্পানির একটি কাভার্ডভ্যান মুক্তারপুর সেতুর ওপর দিয়ে মুন্সীগঞ্জের দিকে আসছিল। এ সময় একটি অটোরিকশা যাত্রী নিয়ে সেতুর ওপর দিয়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল।

সেতুর ওপর কাভার্ডভ্যানটি আটোরিকশাকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে পড়ে যায়। এ সময় চালকসহ তার দুই সহযোগী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারকাজ চলছে।

এসকেএফ কোম্পানির এমআর দিলীপ কুমার বলেন, আজ মুন্সীগঞ্জে ওষুধ ডেলিভারির কথা ছিল। একটি অটোরিকশাকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। চালক রাসেলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31