IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> মোহনপুর প্রেসক্লাবের নাম দিয়ে কমিটি গঠন, থানায় অভিযোগ

মোহনপুর প্রেসক্লাবের নাম দিয়ে কমিটি গঠন, থানায় অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর প্রেসক্লাবের নাম দিয়ে কমিটি গঠন করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল। অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন।

গত ৯ জুন বুধবার রাতে মোহনপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি মোহনপুর প্রেসক্লাবের নাম ব্যবহার করে কমিটি গঠন করায় এ অভিযোগটি দায়ের করেছেন।

থানায় অভিযোগ ও প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় মোহনপুর প্রেসক্লাব। প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি ক্লাবটি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। ক্লাবটি প্রতিষ্ঠা করেছেন প্রেসক্লাবের বর্তমান সভাপতি রফিকুল আলম সোহেলসহ অন্যান্য সাংবাদিকরা। বিভিন্ন চরাই উতরাই পেরিয়ে এ পর্যন্ত এসেছে মোহনপুর প্রেসক্লাব। প্রেসক্লাবে সভাপতি পদে বর্তমান সময় পর্যন্ত ৩ বার বিভিন্ন মেয়াদে নির্বাচিত হয়েছেন রফিকুল আলম সোহেল। গত ৮ জুন মঙ্গলবার সন্ধ্যার পরে এ সান কিন্ডারগার্টেন এর পরিচালক উপজেলা সদর বাকশিমইল গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আব্দুল কাদের নিজেকে ইংরেজী জাতীয় দৈনিক ডেইলি অবজারভার পত্রিকার মোহনপুর প্রতিনিধি ও মোহনপুর প্রেসক্লাবের আহ্বায়ক পরিচয়ে মোহনপুর প্রেসক্লাবের সভাপতিসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত সাংবাদিকদের না জানিয়ে ৩৩ সদস্য বিশিষ্ট মোহনপুর প্রেসক্লাবের কমিটি গঠন করে তা অনুমোদন দেন। ঐ কমিটিতে কথিত সাংবাদিক রাজুল ইসলাম মতিনকে সভাপতি ও এমএম মামুনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। যা সংগঠনের নিয়ম বর্হিভুত।

উক্ত কমিটির অনেকেই নিজেকে রাজশাহীর স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন পত্রিকার মোহনপুর প্রতিনিধি পরিচয় দিয়ে কমিটির বিভিন্ন পদে অনাধিকার প্রবেশ করেছেন।

এ ব্যাপারে বিভিন্ন পত্রিকার সম্পাদকের সাথে কথা বলে জানা গেছে, তারা সে সকল পত্রিকার প্রতিনিধি নন। তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে।

কমিটি গঠণ সংক্রান্ত বিষয়ে মোহনপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল সরকার বলেন, রাতারাতি আব্দুল কাদেরসহ অন্যান্যরা প্রেসক্লাবের কমিটি গঠন করায় আমি বিব্রত ও তীব্র প্রতিবাদ জানাই।

মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল বলেন, আমাকে না জানিয়ে একটি অসাধু চক্র মোহনপুর প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করতে কমিটি গঠন করেছে। এটা সাংগঠনিক নিয়ম বর্হিভূত। আমি মোহনপুর প্রেসক্লাবের নাম ব্যবহার করে যে কমিটি গঠন করা হয়েছে তার সকল কার্যক্রম বন্ধ করতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমি তাদের ধিক্কার জানাই।

এবিষয়ে মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম জানান, মোহনপুর প্রেসক্লাব একটি স্বনামধন্য সাংবাদিক সংগঠন। এ প্রেসক্লাবের নাম অন্যরা ব্যবহার যে কমিটি গঠন করেছে তা আইন বর্হিভূত। যে বা যারা এ কাজটি করেছেন তা ঠিক করেননি। এ বিষয়ে তিনি একজন আইনজীবী হিসেবে সাংবাদিক নেতাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

মোহনপুর থানা কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তাদেরকে থানায় ডেকে পাঠিয়েছি তারা আসেনি। বিষয়টি বিস্তারিত তদন্ত করতে ওসি (তদন্ত) তৌহিদুর রহমানকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31