IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাজশাহীতে চুরি যাওয়া মোবাইলসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে চুরি যাওয়া মোবাইলসহ গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর থিম ওমর প্লাজার ‘অপো ব্রান্ড শপ’ শো-রুমে অভিনব পদ্ধতিতে চুরি যাওয়া ২টি এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন সেট চট্টগ্রাম হতে উদ্ধার হয়েছে। বুধবার (০৯ জুন) সকাল ৭টায় চট্টগ্রাম কর্ণফুলী থানার বড় উঠান সাতঘরপাড়া হতে মোবাইল সেট দুটি উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত দুইজনকে আটক করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, গত ০৯ মার্চ ২০২০ রাত সাড়ে ৯টায় গৌরহাঙ্গা থিম ওমর প্লাজার ৬ষ্ঠ তলায় ‘অপো ব্রান্ড শপ’ শো-রুমে কর্মচারী রকি শো-রুম বন্ধ করে চলে যায়। পরদিন ১০ মার্চ ২০২০ সকাল ১০টায় সে শো-রুমে এসে দেখে শো-রুমে লাগানো তালা কাটা অবস্থায় আছে এবং শো-রুমের ভিতরে থাকা ৪৮ টি মোবাইল ফোন সেট ও ক্যাশে থাকা নগদ ২ লাখ টাকা অজ্ঞাতনামা ব্যক্তি চুরি করে নিয়ে গেছে। পরবর্তীতে দোকানের মালিক নুরুন নবী শাহ বোয়ালিয়া মডেল থানায় একটি চুরির নিয়মিত মামলা রুজু করেন।

মামলা রুজুর পরে এসআই গোলাম মোস্তফা থিম ওমর প্লাজার ভিডিও ফুটেজ পর্যালোচনা করেন। ভিডিও ফুটেজে দেখা যায় দোকান বন্ধ করার ২ মিনিট পর পাঁচ-ছয়জন কিশোর অভিনব কায়দায় মাত্র দুই-তিন মিনিটের মধ্যে তালা ভেঙ্গে দোকান হতে মোবাইল ফোন ও নগদ অর্থ চুরি করে নির্বিঘ্নে মার্কেট ছেড়ে চলে যায়। চুরি ঘটনার পূর্বে তারা উক্ত প্লাজার ক্যাফেতে অবস্থান করছিল।

পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ উৎপল কুমার চৌধুরীর দীর্ঘ প্রচেষ্টায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসমীদের অবস্থান শনাক্ত করেন। তার দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআই গোলাম মোস্তফা, এএসআই নাজমুল হক সমন্বয়ে বোয়ালিয়া মডেল থানার একটি টিম গত ৯ জুন সকাল ৭ টায় চট্টগ্রাম কর্ণফুলী থানার বড় উঠান সাতঘরপাড়া হতে কর্ণফুলী থানা পুলিশের সহায়তায় আসামী রায়হান উদ্দিন ও ইমরান খাঁন রাজুকে আটক করে। এ সময় আসামীদের নিকট হতে দুইটি অপো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চুরির ঘটনার সাথে জড়িত। পরবর্তীতে আসামীদের ব্যক্তিগত মোবাইল ফোন পর্যালোচনা করে গত ২২ মার্চ ২০২০ বিভিন্ন মডেলের ১১টি মোবাইল ফোন ও ২৩ মার্চ ২০২০ বিভিন্ন মডেলের ০৭টি মোবাইল ফোন বিভিন্নস্থানে বিক্রি করা রেজিস্ট্রারের সংরক্ষিত ছবি পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামী রায়হান উদ্দিনের বিরুদ্ধে ঢাকার মহানগরের কাফরুল থানায় একই ভাবে অভিনব কায়দায় চুরি মামলা রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় তারা কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31