IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> বিনোদন >> টপ নিউজ >> ‘আজকে আমি অনেক খুশি, শান্তি লাগতেছে’

‘আজকে আমি অনেক খুশি, শান্তি লাগতেছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় ক্লাবটির বহিষ্কৃত নির্বাহী সদস্য নাসির উদ্দিন মাহমুদ গ্রেপ্তার হওয়ার স্বস্তি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার রাতে তার বনানীর বাসায় এক সংবাদ সম্মেলনে তার অভিব্যক্তি তুলে ধরেন।

পরীমনি বলেন, আমাকে ক্যামেরার সামনে এভাবে দাঁড়াতে হবে। আমি এভাবে দাঁড়িয়ে ইউজটু না। আমার কাজ নিয়ে সবসময় দাঁড়িয়েছে। আমি ৫ মিনিট ফিল করলাম। আমাকে এভাবেও দাঁড়াতে হয়েছে। আজকে আমি অনেক খুশি। আজকে শান্তি লাগতেছে। যখন দেখছি যে এত তাড়াতাড়ি জিনিসগুলো হইছে। এতোটাও আশা করতে ছিলাম না। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি চেয়েছি কোনোভাবেই কাঁদব না।

এসময় উপস্থিত সাংবাদিকরা নাসির উদ্দিনের সঙ্গে পরীমনির পরিচয় কিভাবে জানতে চাইলে তিনি বলেন, নাসিরের সঙ্গে ওখানেই দেখা হয়েছে। ওনার নাম যে নাসির উদ্দিন আমি নামই জানি না।

মদ নিতে বাধা দেওয়ায় আপনার সঙ্গে থাকা ছেলেগুলো মারধর করেছে এমন প্রশ্নে পরীমনি বলেন, এটা তো কেমন বাচ্ছা সুলভ আচরণ হয়ে গেলো না। ১৫ সেকেন্ডের ভিডিও শোনেন। এটা আপনার কান নিতে পারবে না। তারপরেও এটা, কিছু বলার নেই আমার।

সেখানে কেন গিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, সেখানে ইনভাইটেও যাইনি। ওটা যে ক্লাব; আমি জানতাম না। আমাদের সঙ্গে যে অমি ভাইয়া ছিল তার একটা কাজ ছিল। আমি বলিনি অমি ভাইয়া আমাকে প্ল্যান করে নিয়ে গেছে। সে আমাকে আগেও বলেনি ওখানে চলো।

সেখানে গাড়ি থেকে নামার বিষয়ে অমিকে উদ্ধৃত করে তিনি বলেন, তোমরা এখানে সিকিউরড। তখন রাত ১২টা প্রায়। ওখানে সিকিউরিটি ঢুকতে দিচ্ছিল না। পরে কাউকে ফোন করেছিল।

ওই ব্যক্তি আইজিপির বন্ধু আপনি জানেন কিনা এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ওখানে যে ছিলেন সে বারবার বলেছেন উনি (নাসির উদ্দিন) আইজিপির বন্ধু। আমার ক্যারিয়ার, নায়িকা মানুষ এসব উল্লেখ করে বলেন, আমার সঙ্গে অন্যায় হলে বিচার চাব না। একজনেরও নাম জানি না, তাই বলে কি ঘটনা পুলিশকে বলব না। ইজ্জত তো আমার হানি হয়েছে ভাই। সেটার বিচার চাওয়া কি ইজ্জত যাওয়ার ব্যাপার।

চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। উত্তরার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে নাসির ও অমিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় নাসিরের সঙ্গে থাকা অল্পবয়সী তিন নারীকেও গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে অমির গার্লফ্রেন্ড স্নিগ্ধা ও নাসিরের সঙ্গী লিপি ও সুমি রয়েছেন। গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনার সয়ম ফ্ল্যাট থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ-বিয়ার ও এক হাজার পিচ ইয়াবা উদ্ধার করে।

এর আগে পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনাটি কারও নাম উল্লেখ না করে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। সেখানে এই ঘটনার বিচার চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এর পরের দিন রোববার তিনি বনানীর বাসায় সাংবাদিক সম্মেলন করেন। সেখানে ঢাকা বোট ক্লাবের নির্বাহী সদস্য ও ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের নাম উল্লেখ করেন।

এদিকে ঢাকা বোট ক্লাবের আলোচিত ঘটনায় নির্বাহী সদস্যের পদ থেকে নাসির উদ্দিন মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31