IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ভূমিহীনদের গৃহ প্রদান বিষয়ে ইউএনওর প্রেস ব্রিফিং

নিয়ামতপুরে ভূমিহীনদের গৃহ প্রদান বিষয়ে ইউএনওর প্রেস ব্রিফিং

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে ২০ জুন রবিবার উপজেলার ৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের বিষয়ে ১৯ জুন শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে নিয়ামতপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও গৃহ প্রদান ২য় পর্যায়ে ইতিমধ্যেই ৭৫ টি গৃহ নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। যা ২০ জুন রবিবার মাননীয় প্রধাণমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্ধোধন করবেন।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে প্রেস ব্রিফিং-এ বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ নওগাঁর নিয়াতমপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে দ্ইু পর্বে বরাদ্দ দেয়া হয়েছে মোট ১শ ৪৬টি টিনসেড পাকা ঘর।

তিনি আরো বলেন, ১ম পর্বে প্রাপ্ত ৭১টি ঘর ইতোমধ্যে ঘরগ্রহীতাদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। ২য় পর্বে প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার হিসেবে পাচ্ছেন আরও ৭৫টি ভূমিহীন পরিবার। স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি অফিসের সহযোগিতায় প্রকৃত ভূমিহীনদের চিহ্নিত করে কাজের মান ঠিক রেখে এসব ঘর নির্মিত হচ্ছে।

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে উপহার হিসেবে দ্বিতীয় দফায় প্রাপ্ত ৭৫টি ঘর আগামী ২০ জুন উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে।

৭৫টি ঘরের মধ্যে হাজিনগর ইউনিয়নে ২০টি, চন্দননগর ইউনিয়নে ৬টি, নিয়ামতপুর সদর ইউনিয়নে ২৬টি, রসুলপুর ইউনিয়নে ১০টি, পাড়ইল ইউনিয়নে ৪টি, শ্রীমন্তপুর ইউনিয়নে ৪টি, বাহাদুরপুর ইউনিয়নে ৫টি।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি খাসজমিতে হতদরিদ্র পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে এসব সরকারি ঘর। যাদের থাকার জমি ও ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হচ্ছে। প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট বারান্দাসহ সেমিপাকা ঘর, রান্নাঘর ও বসত ঘরের সঙ্গে থাকছে টয়লেটও। ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হলে গৃহহীনদের মধ্যে এ গুলো হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিংকালে উপজেলা প্রেস ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহান সা, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল ইসলাম, এস,এ সাগর, ইমরান ইসলাম, আল মাহমুদ, উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31