ধূমকেতু প্রতিবেদক : পাবনার ঈশ্বরদীতে ৫৩ (তেপান্ন) গ্রাম হেরোইনসহ ২ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। শুক্রবার দুপুর ২ টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন শাহপুর ইউপি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দিয়া মধ্যপাড়া এলাকার মৃত শুকচান ফকিরের ছেলে রাশেদুল ফকির (৩৬) ও কুষ্টিয়া জেলার সদর থানাধীন চর ভবানীপুর এলাকার কানু মন্ডলের ছেলে হাকিম মন্ডল (৩৭)। হাকিম বর্তমানে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দিয়া মধ্যপাড়া এলাকায় বসবাস করে।
র্যাব-১২ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মশিউর রহমান, পিএসসি এর নেতৃত্বে একটি দল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন শাহপুর ইউপি এলাকার দিয়া মধ্যপাড়া গ্রামস্থ মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল মান্নানের বসতবাড়ীর সামনে অভিযান চালিয়ে ৫৩ (তেপান্ন) গ্রাম হেরোইনসহ ২ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে ০৩ টি মোবাইল এবং নগদ ৫০৬৯/- (পাঁচ হাজার ঊনসত্তর) টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয় এবং উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।


